ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জামায়াতের সঙ্গে সিইসির বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় রাজধানীর নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন  কূটনীতিকদের উপস্থিতিতে জামায়াতের ইফতার, নির্বাচনব্যবস্থা সংস্কারের দাবি

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপিদলীয় সাবেক এক নির্বাচন কমিশন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয় এবং স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন সংশোধন নিয়ে আলোচনা হতে পারে।

তবে বৈঠক শেষে আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন বা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

জামায়াতের সঙ্গে সিইসির বৈঠক

আপডেট সময় ১২:৫৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় রাজধানীর নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন  লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান, জামায়াতে ইসলামীর মহাসমাবেশ শুরু