ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে টিসিবির পণ্যের লাইনে দেয়াল ধস, নারীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 50

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে সীমানা প্রাচীর ধসে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর, লাভ রোড ও মন্দির রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  মিরপুর টেস্টের প্রথম সেশন বাংলাদেশের দখলে

নিহত নারীর নাম নাছিমা বেগম। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ডাব বিক্রেতা শাকিব জানান, টিসিবির পণ্য নিতে অনেক মানুষ সেখানে লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দেয়াল ধসে পড়লে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কয়েকজন দেয়ালের নিচে চাপা পড়েন।

তিনি জানান, ঘটনায় ৭ থেকে ৮ জন আহত হয়েছেন বলে তিনি দেখেছেন। আহতদের মধ্যে এক নারীর মুখে ও পায়ে গুরুতর আঘাত ছিল। পরে ওই নারী মারা যান।

নিহতের স্বজন তারেক জানান, নাছিমা তার পাশের বাসায় থাকতেন। দেয়াল ধসে পড়ে তিনি মারা গেছেন।

ডিএমপির মিরপুর জোনের পুলিশ সুপার মোস্তাক সরকার বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। হতাহতের প্রকৃত সংখ্যা পরে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

মিরপুরে টিসিবির পণ্যের লাইনে দেয়াল ধস, নারীর মৃত্যু

আপডেট সময় ০৪:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬