ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সরকারি-বিরোধীদল একসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন করবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 78

ছবি: সংগৃহীত

সরকারি দল ও বিরোধীদল একসঙ্গে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে কাজ করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করেই সরকার গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে যেতে চায়।

বৃহস্পতিবার, ১৬ জুলাই সকালে রংপুর নগরীর ছত্রিশ জুলাই চত্বরে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ১৬ জুলাই শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মধ্য দিয়ে সবার অংশগ্রহণে জুলাই সফল হয়েছে এবং ফ্যাসিবাদের অবসান ঘটেছে। তার ভাষায়, এ কারণে দিনটি জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আরও পড়ুন  রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

তিনি আরও বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সরকার জুলাইয়ের চেতনায় এগিয়ে যাবে। একই সঙ্গে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারি ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করবে এবং জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকবে।

আহমেদ আযম খান বলেন, জুলাইয়ের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। তার মতে, জুলাই গণঅভ্যুত্থান ভবিষ্যতের বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার অন্যতম প্রেরণা হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, শহীদ আবু সাইদ, ওয়াসিম আকরামসহ প্রায় ১ হাজার ৪০০ জনের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ গণঅভ্যুত্থানে অংশ নেয় এবং ফ্যাসিবাদের পতন ঘটে। সেই ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

সরকারি-বিরোধীদল একসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন করবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট সময় ০৪:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬