ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনাম :
‎প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষা সাংসদ পদ ছেড়ে বিজেপি নেতার বাসায় কোয়েল? নতুন জল্পনা ‎চেকের মামলায় সালমান এফ রহমানের জামিন ‎কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‎বন্ধুকে বাঁচাতে গিয়ে নরসিংদীতে চার মাদ্রাসাছাত্রীর ডুবে মৃত্যু রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অসুস্থ মির্জা ফখরুল শহীদ জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার সরকারি-বিরোধীদল একসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন করবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের আমিরের নামে ঢাকায় সড়ক, প্রধানমন্ত্রীর নির্দেশনা

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সংকেত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই সকাল সাড়ে ৯টায় প্রকাশিত আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন  ঈদের ছুটি অর্থনীতিতে প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সংকেত

আপডেট সময় ১২:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই সকাল সাড়ে ৯টায় প্রকাশিত আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন  চীনা এআই স্টার্টআপ DeepSeek-এর প্রভাব: মার্কিন ও ইউরোপীয় শেয়ারবাজারে ধ্বস