ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে ভবিষ্যতে আর রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটির রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং শিগগিরই রাজনৈতিক দল হিসেবে তাদের বিচার কার্যক্রম শুরু হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সমাপ্তি ঘটেছে। তিনি আরও বলেন, অচিরেই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতা করাও অপরাধের শামিল : অ্যাটর্নি জেনারেল

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, সে সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নিয়মিত আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করা হয়। তিনি দাবি করেন, অরাজনৈতিক পরিচয়ে পরিচালিত আন্দোলনের সফল সমাপ্তির পেছনে এটি ছিল পর্দার আড়ালের একটি গুরুত্বপূর্ণ বিষয়।

দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে জনগণের প্রত্যাশা অনেক। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে ধৈর্য ধরতে হবে এবং সরকার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনা হবে।

জুলাই আন্দোলনের চেতনা নিয়ে কেউ যেন ব্যক্তিস্বার্থে ব্যবসা না করেন, সে আহ্বানও জানান তিনি। তার ভাষায়, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে, তাদের পরিণতি দেশের মানুষ প্রত্যক্ষ করবে।

‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে ভবিষ্যতে আর রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটির রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং শিগগিরই রাজনৈতিক দল হিসেবে তাদের বিচার কার্যক্রম শুরু হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সমাপ্তি ঘটেছে। তিনি আরও বলেন, অচিরেই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  গেজেট এলে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত হবে: সিইসি