ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

আশুরা উপলক্ষে হোসেনি দালান থেকে শুরু তাজিয়া মিছিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 73

ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে শুক্রবার, ২৬ জুন ২০২৬, সকাল থেকেই ভিড় করেন ধর্মপ্রাণ মানুষ। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে আয়োজিত ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলে অংশ নিতে শিয়া সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে সমবেত হন। সকাল ১০টায় হোসেনি দালান থেকে আনুষ্ঠানিকভাবে তাজিয়া মিছিল শুরু হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মিছিলটি হোসেনি দালান থেকে বের হয়ে লালবাগ, নিউমার্কেট ও ধানমন্ডি হয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছাবে। প্রতি বছরের মতো এবারও শোক, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কর্মসূচিটি পালন করা হচ্ছে।

তাজিয়া মিছিলকে কেন্দ্র করে হোসেনি দালান ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন। প্রাঙ্গণ সাজানো হয়েছে কালো পতাকা, শোকবার্তা ও ধর্মীয় প্রতীক দিয়ে। অনেককে দোয়া, মোনাজাত ও নফল ইবাদতে অংশ নিতে দেখা গেছে।

আরও পড়ুন  সিলেটে ফিলিস্তিন সংহতি মিছিল ঘিরে ভাঙচুর-লুটপাট, আটক ১০

ইসলামের ইতিহাসে আশুরা একটি গুরুত্বপূর্ণ দিন। হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর সঙ্গীরা শাহাদাতবরণ করেন। তাদের আত্মত্যাগের স্মরণেই প্রতিবছর রাজধানীতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের আয়োজন করা হয়।

আশুরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাজিয়া মিছিলের কারণে কয়েকটি সড়কে সাময়িকভাবে যান চলাচলে পরিবর্তন আনা হয়েছে। ধর্মীয় কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালনের জন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আশুরা উপলক্ষে হোসেনি দালান থেকে শুরু তাজিয়া মিছিল

আপডেট সময় ১১:২০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে শুক্রবার, ২৬ জুন ২০২৬, সকাল থেকেই ভিড় করেন ধর্মপ্রাণ মানুষ। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে আয়োজিত ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলে অংশ নিতে শিয়া সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে সমবেত হন। সকাল ১০টায় হোসেনি দালান থেকে আনুষ্ঠানিকভাবে তাজিয়া মিছিল শুরু হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মিছিলটি হোসেনি দালান থেকে বের হয়ে লালবাগ, নিউমার্কেট ও ধানমন্ডি হয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছাবে। প্রতি বছরের মতো এবারও শোক, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কর্মসূচিটি পালন করা হচ্ছে।

তাজিয়া মিছিলকে কেন্দ্র করে হোসেনি দালান ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন। প্রাঙ্গণ সাজানো হয়েছে কালো পতাকা, শোকবার্তা ও ধর্মীয় প্রতীক দিয়ে। অনেককে দোয়া, মোনাজাত ও নফল ইবাদতে অংশ নিতে দেখা গেছে।

আরও পড়ুন  ইবতেদায়ী শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ