ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

শেষ দিনে বিক্রি হচ্ছে ২৭ মে’র টিকিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 93

ছবি সংগৃহীত

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উদযাপনের সম্ভাব্য দিন ধরে বাংলাদেশ রেলওয়ের ঈদ যাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার শেষ দিন, অর্থাৎ ২৭ মে’র আসনের টিকিট আজ রোববার (১৭ মে) অনলাইন মাধ্যমে শতভাগ বিক্রি করা হবে।

রেলওয়ের নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী, যাত্রীদের অতিরিক্ত ভিড় ও ভোগান্তি এড়াতে টিকিট বিক্রির সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আজ সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। অন্যদিকে, দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি।

এর আগে গত ১৩ মে থেকে শুরু হওয়া এই বিশেষ অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রমে পর্যায়ক্রমে ১৩ মে দেওয়া হয়েছে ২৩ মে’র টিকিট, ১৪ মে দেওয়া হয়েছে ২৪ মে’র টিকিট, ১৫ মে ২৫ মে’র এবং গতকাল ১৬ মে দেওয়া হয়েছে ২৬ মে’র ট্রেনের টিকিট। আজ ২৭ মে’র টিকিট বিক্রির মধ্য দিয়ে ঈদের আগের বিশেষ অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন হচ্ছে।

আরও পড়ুন  আজ থেকে অনলাইনে মিলছে ট্রেনের অগ্রিম টিকিট

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, টিকিট কালোবাজারি রোধে একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং একবারে সর্বাধিক ৪টি টিকিট কিনতে পারবেন। এই বিশেষ অগ্রিম যাত্রার টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরত দেওয়া যাবে না।

তবে যেসব যাত্রী অনলাইনে টিকিট পাবেন না, তাদের জন্য বিশেষ বিবেচনায় যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে।

উল্লেখ্য, ঈদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিট পরবর্তী সময়ে বিক্রি করা হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

শেষ দিনে বিক্রি হচ্ছে ২৭ মে’র টিকিট

আপডেট সময় ০৯:৪৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬