ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 133

ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভারের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাউসার নগরীর পশ্চিম ফিরোজশাহ এলাকার বাসিন্দা এবং বিএসআরএম কারখানায় পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন  চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার 

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

প্রাথমিক তদন্ত ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত যুবক দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তাঁর কিছুটা মানসিক সমস্যাও ছিল। পুলিশের ধারণা, তিনি ফ্লাইওভার থেকে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারেন।

তবে পুলিশের এই দাবির বিপরীতে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিন্ন অভিযোগ তুলেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক কয়েকজন নেতা।

তাঁদের দাবি, নিহতের নাম কাউসার আহমেদ এবং তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। ওই নেতাদের অভিযোগ, কাউসারকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

রাজনৈতিক সংশ্লিষ্টতা ও হত্যার অভিযোগ বিষয়ে জানতে চাইলে ওসি নুরুল আবছার তা নাকচ করে দেন। তিনি জানান, নিহতের পরিবার নিশ্চিত করেছে তাঁর নাম আবু কাউসার এবং তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, মরদেহের ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এই ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তবে ছাত্রলীগ নেতাদের দাবি এবং হত্যার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাটি অধিকতর তদন্ত করে দেখছে পুলিশ।

সাগরিকা ফ্লাইওভারের মতো জনবহুল একটি স্থানে মাঝরাতে এই ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। রহস্য উদঘাটনে ওই এলাকার সিসিটিভি ফুটেজ এবং কাউসারের শেষ সময়ের গতিবিধি পর্যালোচনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৩৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভারের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাউসার নগরীর পশ্চিম ফিরোজশাহ এলাকার বাসিন্দা এবং বিএসআরএম কারখানায় পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন  এইডস ঝুঁকিতে দেশ: চট্টগ্রামে নতুন রোগী ৭৫