ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মেট্রোরেলের শেষ ট্রেন এখন রাত ১১টা পর্যন্ত, কারিগরি পরীক্ষা শেষে আসছে ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 100

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকার মেট্রোরেলের রাতের সময়সূচি ৪০ থেকে ৫০ মিনিট বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষ হলেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

কর্তৃপক্ষের লক্ষ্য, চলতি মে মাসের শেষ দিকে অথবা পবিত্র ঈদুল আজহার পর নতুন সময়সূচি কার্যকর করা।

আরও পড়ুন  কর্মবিরতির মাঝেও টিকিট ছাড়াই চলছে মেট্রোরেল

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, নতুন সময়সূচি অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত ১১টা পর্যন্ত ছাড়তে পারে, যা বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে শেষ হয়। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত চলতে পারে, বর্তমানে যা রাত ৯টা ৩০ মিনিটে শেষ হয়। সকালের সময়সূচিতে আপাতত কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই।

এর পাশাপাশি দুই ট্রেনের মধ্যবর্তী ব্যবধান পিক আওয়ারে বর্তমান ৫ মিনিট থেকে কমিয়ে সাড়ে ৪ মিনিটে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। বর্তমানে দিনে ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে, নতুন সময়সূচি চালু হলে তা আরও বাড়বে। পিক আওয়ারে চলমান ১২ সেট ট্রেন বাড়িয়ে ১৪ সেট করা হবে বলে জানা গেছে।

যাত্রীরাও দীর্ঘদিন ধরে রাতের সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। পল্টনে কর্মরত মাহমুদুর রহমান জানান, কাজ শেষে রাত সাড়ে ১০টার আগে বের হওয়া সম্ভব হয় না, ফলে ফেরার পথে মেট্রোরেল পান না। সময় বাড়লে তাঁর মতো অনেক কর্মজীবীর যাতায়াত সহজ হবে।

বর্তমানে প্রকল্পের লক্ষ্যমাত্রা দৈনিক ৫ লাখ যাত্রী হলেও গড়ে প্রায় ৪ লাখ ২৫ হাজার যাত্রী যাতায়াত করছেন। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ কাজ চলমান রয়েছে, যা আগামী বছর চালু হলে দৈনিক যাত্রীসংখ্যা প্রায় ৬ লাখ ৭৭ হাজারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম জানিয়েছেন, রাতে উভয় দিক থেকেই সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়। ধাপে ধাপে সম্প্রসারিত হয়ে ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা চালু হয়।

নিউজটি শেয়ার করুন

মেট্রোরেলের শেষ ট্রেন এখন রাত ১১টা পর্যন্ত, কারিগরি পরীক্ষা শেষে আসছে ঘোষণা

আপডেট সময় ০৪:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

রাজধানী ঢাকার মেট্রোরেলের রাতের সময়সূচি ৪০ থেকে ৫০ মিনিট বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষ হলেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

কর্তৃপক্ষের লক্ষ্য, চলতি মে মাসের শেষ দিকে অথবা পবিত্র ঈদুল আজহার পর নতুন সময়সূচি কার্যকর করা।

আরও পড়ুন  ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল: ডিএমটিসিএল-এর ঘোষণা