ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

রাউজানে গুলিবিদ্ধ ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 145

ছবি সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে আহত নাছির উদ্দিন (৩৬) মারা গেছেন। রোববার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে রাউজানে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি বন্দুক হামলার ঘটনায় দুজন নিহত হলেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরে আলম আশেক জানান, রাতে গুলিবিদ্ধ নাছিরকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  দক্ষিণ সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব: মৃত্যু বেড়ে ৮৩, আক্রান্ত ১,৩৫১

রোববার রাতে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমসেরপাড়া এলাকায় নাছিরকে লক্ষ্য করে ওত পেতে থাকা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ব্যবহৃত গুলির খোসা জব্দ করেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, নিহত নাছির পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে রাউজান থানায় হত্যাসহ বিভিন্ন অপরাধে অন্তত ছয়টি মামলা রয়েছে। পূর্ব শত্রুতা নাকি আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছে পুলিশ।

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই রাউজান এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, গত দেড় বছরে এই উপজেলায় অন্তত ২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এর মধ্যে ১৬টিই ছিল রাজনৈতিক হত্যাকাণ্ড।

উল্লেখ্য, নাছির নিহতের কয়েক ঘণ্টা আগেই রোববার ভোরে উপজেলার জঙ্গল রাউজান এলাকায় কাউসার জামান বাবলু নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। একদিনের ব্যবধানে জোড়া খুনের ঘটনায় পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাউজানে গুলিবিদ্ধ ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আপডেট সময় ০৯:৫৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে আহত নাছির উদ্দিন (৩৬) মারা গেছেন। রোববার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে রাউজানে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি বন্দুক হামলার ঘটনায় দুজন নিহত হলেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরে আলম আশেক জানান, রাতে গুলিবিদ্ধ নাছিরকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুলছাত্রের মৃত্যু, আহত ১