ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ঢাকার ইতিহাসে প্রথম নারী ডিসি ফরিদা খানম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 206

ছবি: সংগৃহীত

ঢাকা জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ফরিদা খানম। আজ বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে।

ফরিদা খানম বর্তমান জেলা প্রশাসক মো. রেজাউল করিমের স্থলাভিষিক্ত হবেন। উল্লেখ্য, বিদায়ী জেলা প্রশাসক মো. রেজাউল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ফরিদা খানম ২০০৬ সালের ২১ আগস্ট রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২০ বছরের কর্মজীবনে তিনি রংপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনে তাঁর অভিজ্ঞতা সুদীর্ঘ; তিনি ফেনীর দাগনভূঞা এবং নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সাফল্যের সাথে কাজ করেছেন।

আরও পড়ুন  সুপার ওভারে ইতিহাসের নতুন রেকর্ড, শূন্য রানেই থামল বাহরাইনের ইনিংস

এছাড়া তিনি প্রেষণে মহিলা বিষয়ক অধিদপ্তরে উপপরিচালক ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ ট্যারিফ কমিশনে উপপ্রধান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ফরিদা খানমের জন্ম গোপালগঞ্জ সদর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে। তাঁর পিতা মরহুম মো. মতিউর রহমান জাফরিন ছিলেন একজন বিশিষ্ট শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ। ফরিদা খানম ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১৯৯২ সালে এসএসসি এবং ১৯৯৪ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ঢাকার প্রথম নারী ডিসি হিসেবে তাঁর এই নিয়োগকে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সরকারি নীতি বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রম তদারকির ক্ষেত্রে ফরিদা খানমের পূর্ব অভিজ্ঞতা ঢাকার মতো গুরুত্বপূর্ণ জেলার চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকার ইতিহাসে প্রথম নারী ডিসি ফরিদা খানম

আপডেট সময় ০৪:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ঢাকা জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ফরিদা খানম। আজ বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে।

ফরিদা খানম বর্তমান জেলা প্রশাসক মো. রেজাউল করিমের স্থলাভিষিক্ত হবেন। উল্লেখ্য, বিদায়ী জেলা প্রশাসক মো. রেজাউল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ফরিদা খানম ২০০৬ সালের ২১ আগস্ট রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২০ বছরের কর্মজীবনে তিনি রংপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনে তাঁর অভিজ্ঞতা সুদীর্ঘ; তিনি ফেনীর দাগনভূঞা এবং নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সাফল্যের সাথে কাজ করেছেন।

আরও পড়ুন  ঢাকার নতুন ভারতীয় হাইকমিশনার আরিফ মোহাম্মদ খান