ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 129

ছবি সংগৃহীত

রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও দীর্ঘস্থায়ী সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে কেবল মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও জোরালো রাজনৈতিক ভূমিকা পালন করতে হবে। আজ শনিবার (১৮ এপ্রিল) এক দাপ্তরিক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীর এই অবস্থানের কথা জানানো হয়।

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম-২০২৬’-এর একটি বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেস অব ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস’ শীর্ষক এই সেশনে তিনি বর্তমান বিশ্বের শরণার্থী সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

আরও পড়ুন  রাখাইন সীমান্তে মানবিক করিডর নিয়ে শঙ্কা, বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ

বক্তব্য প্রদানকালে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তা ক্রমান্বয়ে কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই আর্থিক ঘাটতি পূরণে দাতা দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি রাখাইনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্ট করেন যে, রাখাইনে মানবাধিকার সুরক্ষা ও অনুকূল পরিবেশ তৈরি করা না গেলে টেকসই প্রত্যাবাসন সম্ভব নয়।

কূটনৈতিক সম্পর্কের বিষয়ে তিনি উল্লেখ করেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি—উভয় পক্ষই তাকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছে, যা সংকট সমাধানে নতুন আলোচনার পথ উন্মুক্ত করতে পারে।

খলিলুর রহমান তার বক্তব্যের শেষে বলেন, রোহিঙ্গা সংকট একটি সমাধানযোগ্য সমস্যা। তবে এটি কেবল বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সমন্বিত বৈশ্বিক উদ্যোগ, ধারাবাহিক আন্তর্জাতিক সহযোগিতা এবং মিয়ানমারের পক্ষ থেকে কার্যকর সদিচ্ছা।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আপডেট সময় ০৩:৫৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও দীর্ঘস্থায়ী সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে কেবল মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও জোরালো রাজনৈতিক ভূমিকা পালন করতে হবে। আজ শনিবার (১৮ এপ্রিল) এক দাপ্তরিক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীর এই অবস্থানের কথা জানানো হয়।

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম-২০২৬’-এর একটি বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেস অব ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস’ শীর্ষক এই সেশনে তিনি বর্তমান বিশ্বের শরণার্থী সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

আরও পড়ুন  রাখাইনে নৌঘাঁটি দখল নিয়ে তীব্র লড়াইয়ে মুখোমুখি জান্তা বাহিনী ও আরাকান আর্মি