ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল এক দিনের সাধারণ ছুটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 1229

ছবি সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে আগামীকাল বুধবার দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রথমেই মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং দেশের গণতান্ত্রিক যাত্রায় তাঁর অনন্য অবদান স্মরণ করেন। তিনি দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, এই রাজনৈতিক ক্রান্তিকালে এক অভিভাবকের চলে যাওয়া জাতীয় ক্ষতির মুহূর্ত।
এর আগে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে জরুরি উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সভার শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আরও পড়ুন  খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ও ঘরোয়া ফুটবল স্থগিত

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী তিন দিন দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে এবং অন্যান্য ধর্মের উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন হবে।

প্রধান উপদেষ্টা বলেন, “আজ আমরা গভীর শোকের সময় একত্রিত হয়েছি। পুরো জাতি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। দাফন ও জানাজার সব ধরনের সহযোগিতা সরকার নিশ্চিত করবে।”

স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, “সর্বশেষ ওনার সঙ্গে দেখা হয়েছিল ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে। সেদিন তিনি অত্যন্ত উৎফুল্ল ছিলেন, দীর্ঘক্ষণ আমার সঙ্গে গল্প করেছেন এবং আমার ও আমার পরিবারের সুস্থতার খোঁজ নিয়েছিলেন। তাঁর চলে যাওয়া জাতির জন্য বিরাট ক্ষতি।”

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল এক দিনের সাধারণ ছুটি

আপডেট সময় ০২:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে আগামীকাল বুধবার দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রথমেই মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং দেশের গণতান্ত্রিক যাত্রায় তাঁর অনন্য অবদান স্মরণ করেন। তিনি দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, এই রাজনৈতিক ক্রান্তিকালে এক অভিভাবকের চলে যাওয়া জাতীয় ক্ষতির মুহূর্ত।
এর আগে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে জরুরি উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সভার শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আরও পড়ুন  ইরানের সর্বোচ্চ নেতা আর নেই, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক