ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

ফ্যাসিবাদ ঠেকাতে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 674

ছবি সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর সম্মিলিত লক্ষ্য হচ্ছে দেশে আর কখনো যেন ফ্যাসিবাদী শাসনব্যবস্থা গড়ে উঠতে না পারে এ বিষয়ে সবাই একমত বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার ১১তম দিনের সূচনায় এ কথা বলেন তিনি। আলোচনায় বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।

আরও পড়ুন  নতুন দল নিবন্ধনের জন্য আবেদনের সময় বাড়াল ইসি

আলী রীয়াজ বলেন, “আমরা সবাই একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের পক্ষে। যাতে ক্ষমতার কেন্দ্রীকরণ না হয়, নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে এমন কাঠামো গড়ে তোলা আমাদের লক্ষ্য। এসব বিষয় নিয়ে আমরা একমত। আমরা চাই না, দেশে আর কখনো কোনোভাবে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরে আসুক।”

আজকের আলোচনায় প্রধান বিচারপতির নিয়োগ পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং জরুরি অবস্থা ঘোষণার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে। যদিও এসব ইস্যুতে আগেও আলোচনা হয়েছে, এখনো পূর্ণ ঐকমত্যে পৌঁছানো যায়নি বলে জানান তিনি।

আলী রীয়াজ আরও বলেন, “জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে এই আলোচনা আমাদের অনেক দূর এগিয়ে দিয়েছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ইতিমধ্যে ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। এখন প্রয়োজন রাষ্ট্র সংস্কারের মৌলিক দিকগুলো নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্তে আসা।”

জাতীয় ঐকমত্য কমিশনের এই সহসভাপতি জানান, সব দলকে নিয়ে একটি সমন্বিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যেই এই প্রচেষ্টা, এবং জুলাই মাসের মধ্যেই সেই কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এছাড়া যেসব বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে, সেগুলো নিয়ে আবার আলোচনা করে সমাধানে পৌঁছানোর আশাও প্রকাশ করেন আলী রীয়াজ। তার ভাষায়, “আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ঐকমত্যের ভিত্তিতে একটি টেকসই ও গ্রহণযোগ্য জাতীয় সনদ প্রণয়ন। এর বাইরে আমাদের আর কোনো উদ্দেশ্য নেই।”

তিনি বলেন, “যেসব বিষয়ে আলোচনা ইতিমধ্যে অনেকটা অগ্রসর হয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করার দিকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

ফ্যাসিবাদ ঠেকাতে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

আপডেট সময় ০২:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫