ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ফকিরাপুলে গোয়েন্দা পুলিশের ওপর গুলি, শীর্ষ সন্ত্রাসী বাপ্পিসহ গ্রেপ্তার ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 533

ছবি সংগৃহীত

রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে ডিবি। শনিবার রাতে যশোর জেলার ঘোপ নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত বাপ্পির প্রকৃত নাম মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক। তার সঙ্গে ধরা পড়ে আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন এবং মো. কামরুল হাসান। এসময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি।

ডিবি-লালবাগ বিভাগের সূত্র জানায়, গত ১৮ জুন রাতে রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আবদুর রহমান নামে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ জুন রাতে ডিবির অভিযানিক দল ফকিরাপুল থেকে পল্টনগামী একটি সিলভার রঙের প্রাইভেটকার থামাতে গেলে গাড়িতে থাকা দুই মাদক কারবারি হঠাৎ পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এ ঘটনায় ডিবির তিন সদস্য গুলিবিদ্ধ হন। তবে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে ৯০০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

আরও পড়ুন  গাজায় ত্রাণকেন্দ্রে গুলিবর্ষণ, নিহত ৯ ফিলিস্তিনি

এ ঘটনার পর মূল হোতা হিসেবে চিহ্নিত হয় বাপ্পি ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক। তাকে ধরতে ডিবি রাজধানী ঢাকা, বরিশাল, সাতক্ষীরা ও যশোরসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালায়।

অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের নজরুল ইসলামের একটি দোতলা বাড়ি থেকে বাপ্পি ও তার দুই সহযোগীকে আটক করা হয়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয়, যা দিয়ে তারা মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাত বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ।

ডিবি জানিয়েছে, বাপ্পির গ্রেপ্তারের মাধ্যমে এই সংঘবদ্ধ মাদক ও অস্ত্রচক্রের বড় একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়া সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

ফকিরাপুলে গোয়েন্দা পুলিশের ওপর গুলি, শীর্ষ সন্ত্রাসী বাপ্পিসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৬:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে ডিবি। শনিবার রাতে যশোর জেলার ঘোপ নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত বাপ্পির প্রকৃত নাম মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক। তার সঙ্গে ধরা পড়ে আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন এবং মো. কামরুল হাসান। এসময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি।

ডিবি-লালবাগ বিভাগের সূত্র জানায়, গত ১৮ জুন রাতে রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আবদুর রহমান নামে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ জুন রাতে ডিবির অভিযানিক দল ফকিরাপুল থেকে পল্টনগামী একটি সিলভার রঙের প্রাইভেটকার থামাতে গেলে গাড়িতে থাকা দুই মাদক কারবারি হঠাৎ পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এ ঘটনায় ডিবির তিন সদস্য গুলিবিদ্ধ হন। তবে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে ৯০০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

আরও পড়ুন  প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা; সঙ্গীর গুলিতেই প্রাণ গেল ডাকাতের