ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ৯০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 551

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষেতের শসা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে অন্তত ৯০ জন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে। পরে প্রায় ৪ ঘণ্টা ধরে চলে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। সবশেষ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০

সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন জালাল মিয়া (৪৫), দুলাল মিয়া (৩২), শাহ আলম (৩৫), রাব্বি মিয়া(১১), আমীর আলী (৩৫), মাসুক মিয়া (৪৫) ও সাহার আলী (১৮)। সংঘর্ষের পর তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

তাছাড়া সংঘর্ষে আহত অন্তত ৮১ জন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীঘর গ্রামে জমিতে শসা চাষ করেছিলেন সরকার বাড়ির বাসিন্দা জুয়েল। গত দুদিন আগে সেই ক্ষেত থেকে শসা খেয়ে ফেলেন গ্রামের বড়বাড়ির মির জালালের ছেলে হৃদয়। এ নিয়ে সোমবার রাতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। সবশেষ মঙ্গলবার সকালে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, শসা খাওয়ার ঘটনার জেরে দেশীয় অস্ত্র নিয়ে সরকার বাড়ি ও বড় বাড়ি গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বতর্মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ৯০

আপডেট সময় ০১:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষেতের শসা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে অন্তত ৯০ জন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে। পরে প্রায় ৪ ঘণ্টা ধরে চলে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। সবশেষ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আরও পড়ুন  বিএসএফের গুলিতে কসবা সীমান্তে বাংলাদেশি যুবক নিহত, আহত ভারতীয় নাগরিক