ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 348

ছবি সংগৃহীত

পুলিশের চলাচল ও অপারেশনাল কার্যক্রমে ব্যবহারের জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গাড়িগুলোর জন্য ব্যয় হবে প্রায় ১৭২ কোটি টাকা, যা সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনা হবে।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  মিথ্যা মামলায় হয়রানি না করার নির্দেশ পুলিশকে দেওয়া আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বৈঠক শেষে জানা যায়, পুলিশের জন্য এই ২০০টি পিকআপ সরবরাহ করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই যানবাহনগুলো পুলিশ বাহিনীর কার্যক্রমে গতি আনবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মাঠপর্যায়ে অভিযানে ব্যবহারের জন্য এই ধরনের ডাবল কেবিন পিকআপ অত্যন্ত প্রয়োজনীয়।

এদিনের বৈঠকে শুধু পুলিশ নয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তরের আরও কয়েকটি প্রকল্পেও অনুমোদন দেওয়া হয়।

‘এস্টাব্লিশমেন্ট অব জিএমডিএসএস অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম’ প্রকল্পে কোরিয়ান পরামর্শক প্রতিষ্ঠান এনসি টেকনোলজি কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি এবং সুপারভিশন কাজের জন্য ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন পায়।

অধিদপ্তরের অধীন দুটি প্রকল্পে অর্থ বরাদ্দ ও কার্যক্রম বাস্তবায়নের জন্যও ক্রয় কমিটি অনুমোদন দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, পুলিশ বাহিনীর জন্য বড় আকারের যানবাহন ক্রয় সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্ব প্রদানেরই ইঙ্গিত। তবে স্বচ্ছতা ও সক্ষমতা নিশ্চিত করার ক্ষেত্রে এসব ক্রয়ের কার্যকর তদারকি প্রয়োজন বলেও মনে করেন তারা।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি

আপডেট সময় ০৭:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

পুলিশের চলাচল ও অপারেশনাল কার্যক্রমে ব্যবহারের জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গাড়িগুলোর জন্য ব্যয় হবে প্রায় ১৭২ কোটি টাকা, যা সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনা হবে।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  জাতীয় পার্টির কার্যালয় ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ