ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 501

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিংয়ের পর খসড়াটি চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।

আরও পড়ুন  বিশ্বব্যাংক ও অন্তর্বর্তী সরকার: এক সমর্থনের প্রতিশ্রুতি অর্থনিতীতে

এছাড়া, বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রীসংক্রান্ত সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন পেয়েছে বৈঠকে।

সভায় সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এ প্রসঙ্গে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ উপস্থাপিত সুপারিশগুলোর বাস্তবায়নযোগ্যতা, সম্ভাব্য সময়সীমা এবং বাস্তবায়নের প্রভাব পর্যালোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহের দফাওয়ারি মতামত উপস্থাপন করবে। এই প্রক্রিয়ার সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৈঠকে ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এটিও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিংয়ের পর চূড়ান্ত অনুমোদন লাভ করে।

বৈঠকে গৃহীত এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক কাঠামো, আইনি প্রক্রিয়া ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আপডেট সময় ০৭:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিংয়ের পর খসড়াটি চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।

আরও পড়ুন  সংসদে জুলাই সনদ ইস্যুতে মতভিন্নতা, সিদ্ধান্ত ঝুলে মঙ্গলবারে