ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ

রাজধানীতে অনুষ্ঠিত হলো আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রথম সাধারণ সভা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 275

ছবি: সংগৃহীত

আকাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর কেন্দ্রীয় কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।

আরও পড়ুন  ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ, শাস্তি প্রকাশ্যে কার্যকর করার দাবি

সভায় সংগঠনের মূলনীতি, বিস্তৃতি ও রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। একইসঙ্গে আগামী দিনের কার্যক্রম ও কৌশল নির্ধারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় উপস্থিত নেতারা বলেন, সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা, দলটির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের হেফাজতে নিয়ে জনকল্যাণমূলক কাজে ব্যবহারের প্রস্তাব জানানো হবে। পাশাপাশি, জুলাই সনদে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার দাবিও উত্থাপন করা হয়।

সভায় আরও বলা হয়, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে, কারণ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি বেড়েছে।

সাধারণ সভায় তিনটি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি এবং ফাইন্যান্স পলিসি কমিটিকে সাত দিনের মধ্যে প্রস্তাবনা জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে, এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদ গঠনের জন্য একটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ে দ্রুত সংগঠন বিস্তৃতির সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, সংগঠনের কার্যক্রম সক্রিয় করতে জেলা-উপজেলায় সফর এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়।

সভায় আহ্বায়ক, সদস্য সচিব ছাড়াও উপস্থিত ছিলেন মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমাদ এবং কেন্দ্রীয় কমিটির ৬২ জন সদস্য।

এই সাধারণ সভা ইউনাইটেড পিপলস বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার জন্য একটি সুসংগঠিত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে অনুষ্ঠিত হলো আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রথম সাধারণ সভা

আপডেট সময় ১০:৫২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

আকাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর কেন্দ্রীয় কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।

আরও পড়ুন  ভূমিসেবায় স্থবিরতা: সরকারের বিভ্রান্তি, বাড়ছে জনগণের দুর্ভোগ