ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমে আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতিবাচক প্রতিক্রিয়া আসবে না: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 164

ছবি সংগৃহীত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো নেতিবাচক প্রতিক্রিয়া আসবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, গণতান্ত্রিক বিশ্ব কখনও এমন একটি “নির্লজ্জ খুনি, গণতন্ত্র বিরোধী ও দুর্নীতিগ্রস্ত দলের” পক্ষ অবলম্বন করবে না।

আজ রোববার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “আমি বিশ্বাস করি না যে বিশ্বের কোনো দেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দুঃখ প্রকাশ করবে। বরং এটি জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং জুলাই আন্দোলনের কর্মী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে একান্তই প্রয়োজনীয় পদক্ষেপ ছিল।”

আরও পড়ুন  গণভবনে হবে গুম-নির্যাতনের ‘হরর মিউজিয়াম’: প্রেসসচিব

তিনি আরও বলেন, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করায় অনেক উন্নত দেশেও রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও ইতালি নাৎসি ও ফ্যাসিস্ট দলগুলো নিষিদ্ধ করেছিল। একইভাবে স্পেন ও বেলজিয়ামে কিছু রাজনৈতিক দল বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ হয়েছে।

শফিকুল আলম জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিবেদন তুলে ধরে বলেন, এই প্রতিবেদনে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্ব, দলীয় কর্মী এবং তাদের সহযোগী সংগঠনগুলো মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধে জড়িত।

তিনি অভিযোগ করেন, এই দলটি শুধু দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস করেনি, বরং তাদের নেতাকর্মীরা ব্যাংক লুট ও বিদেশে বিপুল অর্থ পাচারের সঙ্গেও যুক্ত।

শফিকুল আলম বলেন, “গণতান্ত্রিক বিশ্বের কোথাও এমন কোনো পক্ষ নেই যারা এ ধরনের একটি দায়ী ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে সমর্থন করবে।”

তিনি সাফ জানিয়ে দেন, “সুতরাং, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ফলে আন্তর্জাতিক অঙ্গনে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে বলে আমরা মনে করি না।”

এছাড়াও তিনি জানান, সরকার জাতীয় নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এসব পদক্ষেপ দেশকে স্থিতিশীল ও সুরক্ষিত রাখতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমে আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতিবাচক প্রতিক্রিয়া আসবে না: প্রেস সচিব

আপডেট সময় ১২:৫৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো নেতিবাচক প্রতিক্রিয়া আসবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, গণতান্ত্রিক বিশ্ব কখনও এমন একটি “নির্লজ্জ খুনি, গণতন্ত্র বিরোধী ও দুর্নীতিগ্রস্ত দলের” পক্ষ অবলম্বন করবে না।

আজ রোববার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “আমি বিশ্বাস করি না যে বিশ্বের কোনো দেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দুঃখ প্রকাশ করবে। বরং এটি জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং জুলাই আন্দোলনের কর্মী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে একান্তই প্রয়োজনীয় পদক্ষেপ ছিল।”

আরও পড়ুন  লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের বড় দৃষ্টান্ত: আসিফ মাহমুদ