ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

ছয় মাসে জাতীয় সনদ চূড়ান্তে ঐকমত্য কমিশনের অঙ্গীকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 123

ছবি সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, “ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়, বরং একটি সুনির্দিষ্ট জাতীয় সনদ প্রণয়নই আমাদের মূল লক্ষ্য।” তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে এই সনদ প্রস্তুত করতে চায় কমিশন।

শনিবার (৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  ঐকমত্য না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে: ড. আলী রীয়াজ

ড. আলী রীয়াজ আরও বলেন, “দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থে নেতাকর্মীদের নিজেদের অবস্থান থেকে দায়িত্বশীলভাবে মত প্রকাশ করতে হবে। একই সঙ্গে ছাড় দেওয়ার মানসিকতাও থাকতে হবে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও, রাষ্ট্রগঠনের মৌলিক বিষয়ে ঐকমত্য গড়া সম্ভব বলে আমরা আশাবাদী।”

এর আগে, শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১০টায় জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন ও ১২ দলীয় ঐক্যজোটের বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টায় সেখানে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গেও বৈঠক করবে কমিশন।

জাতীয় ঐকমত্য কমিশনের সূত্র মতে, এ পর্যন্ত প্রথম পর্যায়ে ২০টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। এই সংলাপের মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার প্রশ্নে একটি সর্বসম্মত রূপরেখা তৈরি করা। এজন্য বিভিন্ন কমিশনের প্রস্তাবিত সংস্কারের ওপর ভিত্তি করে আলোচনা চলছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে অন্তর্বর্তী সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে রয়েছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন। এ পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি। এই কমিশনের নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ড. আলী রীয়াজ জানান, ভবিষ্যৎ বাংলাদেশকে নতুন কাঠামোয় দাঁড় করাতে হলে সর্বস্তরের রাজনৈতিক দলগুলোর সহানুভূতিশীল অংশগ্রহণ অপরিহার্য। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় স্বার্থে সবাই এক কাতারে এসে একটি সময়োপযোগী ও গ্রহণযোগ্য সনদ তৈরিতে ঐক্যবদ্ধ হবেন।

নিউজটি শেয়ার করুন

ছয় মাসে জাতীয় সনদ চূড়ান্তে ঐকমত্য কমিশনের অঙ্গীকার

আপডেট সময় ০৪:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, “ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়, বরং একটি সুনির্দিষ্ট জাতীয় সনদ প্রণয়নই আমাদের মূল লক্ষ্য।” তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে এই সনদ প্রস্তুত করতে চায় কমিশন।

শনিবার (৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  জাতীয় সনদ প্রণয়নে অনিশ্চয়তা, ঐকমত্য গঠনে অগ্রগতি না হওয়ায় শঙ্কা: আলী রীয়াজ