ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত ওমানের মধ্যস্থতার আলোচনার খবর ‘ভিত্তিহীন’: বলছে তেহরান ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাজিল: দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ও বৈচিত্র্যের শক্তি সংসদে রাষ্ট্রপতির ভাষণ না দিতে প্রধানমন্ত্রীকে চিঠি ওজন কমানোর ‘গোপন অস্ত্র’ পর্যাপ্ত ঘুম? দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টার মিয়ামির অতিমানবিক জয় বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়া সংগঠনগুলোর উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে বিদায়: দায় নিজের কাঁধেই নিলেন শেই হোপ

নারী কমিশনের প্রতিবেদন বাতিলসহ ছয় দফা দাবিতে বরিশালে হেফাজতের বিক্ষোভ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 136

ছবি সংগৃহীত

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনে কোরআন-সুন্নাহবিরোধী সুপারিশ রয়েছে দাবি করে তা বাতিলসহ ছয় দফা দাবিতে বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বরিশাল টাউন হল চত্বরে জেলা ও মহানগর হেফাজতের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে হেফাজতের জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন  শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ আজ

সমাবেশে বক্তারা বলেন, ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদন কোরআনের সুস্পষ্ট আদর্শের পরিপন্থী। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। এই ষড়যন্ত্র বন্ধ না হলে হেফাজতে ইসলাম বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবে।’

সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বরিশাল মহানগর শাখার সভাপতি মুফতি সানাউল্লাহ মাহমুদী, মহানগর সেক্রেটারি হাফেজ মাওলানা রুহুল আমিন, জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিম, জেলা সেক্রেটারি তৌফিকুল ইসলাম, মুফতি রেজাউল করিম, মাওলানা জামাল উদ্দিন ফারুকী, মাওলানা শামসুল আলম, মুফতি মনিরুল ইসলাম ও মুফতি শরিফুল ইসলাম।

নেতারা বলেন, ‘ইসলামের মৌলিক বিশ্বাসের ওপর আঘাত হানার অপচেষ্টা ঈমানদার মুসলমানরা কখনো মেনে নেবে না। সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের ধারা বাতিল করে জাতির হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করা হয়েছে।’

তারা আরও বলেন, ‘ইসলামের নির্দেশনার পরিপন্থী কোনো আইন বা নীতিমালা জনগণ মেনে নেবে না। দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে প্রতিবেদনটি প্রত্যাহার করতে হবে।’

বিক্ষোভ শেষে নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নিউজটি শেয়ার করুন

নারী কমিশনের প্রতিবেদন বাতিলসহ ছয় দফা দাবিতে বরিশালে হেফাজতের বিক্ষোভ

আপডেট সময় ১১:১৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনে কোরআন-সুন্নাহবিরোধী সুপারিশ রয়েছে দাবি করে তা বাতিলসহ ছয় দফা দাবিতে বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বরিশাল টাউন হল চত্বরে জেলা ও মহানগর হেফাজতের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে হেফাজতের জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন  থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, সড়কে জনতার ঢল