ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

সংস্কার নিয়ে সব দলের মতামত প্রকাশের দাবি আমীর খসরুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 472

ছবি সংগৃহীত

রাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে দেয়া সব দলের মতামতের প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  স্বাস্থ্য কর্মকর্তাদের সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা

আমীর খসরু বলেন, বিএনপি সংস্কার চায় না- এমন মন্তব্য করে কোনো কোনো মহল জলঘোলা করতে চাইছে। বিএনপিসহ সব দল সংস্কার ইস্যুতে মতামত দিয়ে দিয়েছে। যেগুলোতে সবাই একমত হয়েছে, সেগুলো জাতির সামনে জাতীয় ঐকমত্য কমিশনের প্রকাশ করা উচিত।

বিএনপির এই নেতা আরও বলেন, সবার মতামতের প্রতিবেদন একমাসের মধ্যে দেয়া উচিত। এরপরই যেন সবাই জুলাই সনদে স্বাক্ষর করতে পারে সেই ব্যবস্থা নিতে হবে।

আমীর খসরু মনে করেন, জুনের মধ্যে জুলাই সনদ হয়ে গেলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই। এর আগেই নির্বাচন দেয়া সম্ভব।

নিউজটি শেয়ার করুন

সংস্কার নিয়ে সব দলের মতামত প্রকাশের দাবি আমীর খসরুর

আপডেট সময় ১০:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

রাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে দেয়া সব দলের মতামতের প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  সংবিধান সংস্কার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তিকর: রাষ্ট্র সংস্কার আন্দোলন