ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ ফোনের ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে? বন্ধ করুন এই ৫ ফিচার জ্বালানির বিশ্ববাজারে অস্থিরতা: দুই জাহাজ ডিজেলে ৩৩০ কোটি টাকা বাড়তি ব্যয় ২৫ মার্চের গণহত্যা: ইতিহাস জানাতে জোর দিলেন প্রধানমন্ত্রী মোবাইলে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল চালক, খাদে অটোরিকশা—প্রাণ গেল যাত্রীর, আহত ৫ সংঘাতের মাঝে কূটনৈতিক সুর: বিপাকে পড়ে যুদ্ধ থামানোর পথ খুঁজছেন ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েও ইরানের বিদ্যুৎকেন্দ্র হামলার, কথা রাখলেন না ট্রাম্প ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে ১৫ জন নিহত,আহত অন্তত ৩০ জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে একমত সংসদীয় কমিটি

জুলাই-আগস্ট গণহত্যা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 194

ছবি সংগৃহীত

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জন উচ্চপদস্থ সাবেক সরকারি ও রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

প্রসিকিউশন পক্ষের এই আবেদনে যাদের নাম রয়েছে, তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

আরও পড়ুন  শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ড প্রসিকিউশনের হাতে

চিফ প্রসিকিউটর জানান, এসব পলাতক আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে ইতোমধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের ঘটনায় দায়ের হওয়া ২২টি মামলায় মোট ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, বাকি ৮৭ জন এখনও পলাতক।

ট্রাইব্যুনালের সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে চিফ প্রসিকিউটর জানান, এখন পর্যন্ত ৩৩৯টি অভিযোগ দায়ের হয়েছে। ২২টি ‘মিস কেস’-এ ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এছাড়া আরও ৩৯টি মামলার তদন্ত চলছে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, আবদুল্লাহ আল নোমান ও সাইমুম রেজা।

গণহত্যা সংক্রান্ত এসব মামলায় দ্রুত বিচার প্রক্রিয়া ও পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে জোরালো পদক্ষেপ নিচ্ছে প্রসিকিউশন টিম বলে জানান কর্মকর্তারা।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

জুলাই-আগস্ট গণহত্যা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন

আপডেট সময় ০৪:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জন উচ্চপদস্থ সাবেক সরকারি ও রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

প্রসিকিউশন পক্ষের এই আবেদনে যাদের নাম রয়েছে, তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

আরও পড়ুন  ট্রাম্প-রামাফোসা বৈঠক: শ্বেতাঙ্গ গণহত্যা ও জমি দখলের মিথ্যা অভিযোগ ট্রাম্পের