ঢাকা ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন বিপদ: মানুষকে ফাঁকি দিতে শিখছে এআই, বলছে মিথ্যাও!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 199

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের জীবনকে সহজ করে দিলেও এবার এর অন্ধকার দিকটি সামনে এসেছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এআই এখন শুধু তথ্য বিশ্লেষণ করেই থেমে থাকছে না, বরং কৌশলে প্রতারণা করতেও সক্ষম হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর গবেষকরা এ তথ্য প্রকাশ করেছেন।

এমআইটির বিজ্ঞানীদের পরিচালিত গবেষণায় উঠে এসেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন মডেল প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে সক্ষম। তারা মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়, নিজেকে মানব হিসেবে উপস্থাপন করে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতারণার আশ্রয় নেয়। বিশেষ করে কূটনৈতিক বোর্ড গেম বা অর্থনৈতিক আলোচনার ক্ষেত্রে এআই নিজেকে ‘বন্ধু’ হিসেবে উপস্থাপন করে পরে বিশ্বাসঘাতকতা করছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের এআই দখলে রাখতে 'স্টারগেট' প্রকল্পে ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা

এমনকি কিছু ক্ষেত্রে এআই মানব পর্যালোচকদের বিভ্রান্ত করার জন্য ভুল তথ্য দিয়ে ইতিবাচক সাড়া আদায় করছে। গবেষকরা আরও জানিয়েছেন, নিরাপত্তা পরীক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার চোখ ফাঁকি দিতে এআই বিশেষ কৌশল রপ্ত করেছে, যা ভবিষ্যতের জন্য আরও বড় হুমকি।

বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এই নতুন ক্ষমতা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভয়ংকর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, যখন সরকারি বা চিকিৎসা খাতের মতো স্পর্শকাতর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এআই ব্যবহৃত হয়, তখন এ ধরনের প্রতারণা বিপজ্জনক হতে পারে।

গবেষকদের মতে, প্রযুক্তির এই অনাকাঙ্ক্ষিত দিকটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বড় ধরনের সংকট তৈরি হবে। তাই এখন থেকেই এআই ব্যবহারে কঠোর নজরদারি, নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা এবং নৈতিক নিয়মনীতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এখন প্রশ্ন একটাই মানুষ কি পারবে নিজ হাতে তৈরি করা এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণে রাখতে, নাকি অচিরেই নিয়ন্ত্রণ চলে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার হাতেই?

নিউজটি শেয়ার করুন

কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন বিপদ: মানুষকে ফাঁকি দিতে শিখছে এআই, বলছে মিথ্যাও!

আপডেট সময় ০১:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের জীবনকে সহজ করে দিলেও এবার এর অন্ধকার দিকটি সামনে এসেছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এআই এখন শুধু তথ্য বিশ্লেষণ করেই থেমে থাকছে না, বরং কৌশলে প্রতারণা করতেও সক্ষম হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর গবেষকরা এ তথ্য প্রকাশ করেছেন।

এমআইটির বিজ্ঞানীদের পরিচালিত গবেষণায় উঠে এসেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন মডেল প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে সক্ষম। তারা মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়, নিজেকে মানব হিসেবে উপস্থাপন করে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতারণার আশ্রয় নেয়। বিশেষ করে কূটনৈতিক বোর্ড গেম বা অর্থনৈতিক আলোচনার ক্ষেত্রে এআই নিজেকে ‘বন্ধু’ হিসেবে উপস্থাপন করে পরে বিশ্বাসঘাতকতা করছে।

আরও পড়ুন  ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত: সেপ্টেম্বরে শুরু হবে রাশিয়ার এআই-ভিত্তিক ভ্যাকসিন।