ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত ওমানের মধ্যস্থতার আলোচনার খবর ‘ভিত্তিহীন’: বলছে তেহরান ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাজিল: দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ও বৈচিত্র্যের শক্তি সংসদে রাষ্ট্রপতির ভাষণ না দিতে প্রধানমন্ত্রীকে চিঠি ওজন কমানোর ‘গোপন অস্ত্র’ পর্যাপ্ত ঘুম? দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টার মিয়ামির অতিমানবিক জয় বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়া সংগঠনগুলোর উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে বিদায়: দায় নিজের কাঁধেই নিলেন শেই হোপ রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

টেক্সাসে ১৮ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে আইন পাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 219

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ১৮ বছরের নিচের কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির পথে এগিয়ে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি টেক্সাস হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে, যা এখন সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিলটি আইন হিসেবে কার্যকর হলে এটি হবে যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যভিত্তিক সবচেয়ে কঠোর সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ আইন।

প্রস্তাবিত আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কেউ নতুন কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে পারবে না এবং পুরনো অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবে না। এ ছাড়া সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাই করে নিতে হবে এবং অভিভাবকের অনুরোধে ১০ দিনের মধ্যে কিশোর ব্যবহারকারীর অ্যাকাউন্ট মুছে ফেলতে হবে।

আরও পড়ুন  পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের উত্তেজনা তুঙ্গে, নিয়ন্ত্রণ নিতে মরিয়া ট্রাম্প

আইনটি ভঙ্গ করলে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কোম্পানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যাবে। আইন অনুযায়ী, এ ধরনের লঙ্ঘনকে “প্রতারণামূলক বাণিজ্যিক কার্যক্রম” হিসেবে বিবেচনা করা হবে এবং তা দণ্ডনীয় অপরাধ হিসেবে ধরা হবে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, কিশোরদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা এবং অনলাইন গোপনীয়তা রক্ষার লক্ষ্যে তিনি এই পদক্ষেপকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তার মতে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তি কিশোরদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যা প্রতিরোধ করা জরুরি।

এর আগে, ফ্লোরিডা অঙ্গরাজ্যে ১৪ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে প্রথম এমন একটি আইন পাস হয়। তবে টেক্সাসের প্রস্তাবিত আইনটি আরও কঠোর এবং বৃহত্তর পরিসরে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে মার্কিন সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল মনে করছেন, এটি কিশোরদের সুরক্ষার জন্য ইতিবাচক পদক্ষেপ, অন্যদিকে কেউ কেউ বলছেন, এতে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হতে পারে।

বর্তমানে সিনেটে বিলটি নিয়ে আলোচনা চলছে এবং অনুমোদন পেলে তা শিগগিরই আইন হিসেবে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

টেক্সাসে ১৮ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে আইন পাস

আপডেট সময় ০৮:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ১৮ বছরের নিচের কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির পথে এগিয়ে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি টেক্সাস হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে, যা এখন সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিলটি আইন হিসেবে কার্যকর হলে এটি হবে যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যভিত্তিক সবচেয়ে কঠোর সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ আইন।

প্রস্তাবিত আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কেউ নতুন কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে পারবে না এবং পুরনো অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবে না। এ ছাড়া সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাই করে নিতে হবে এবং অভিভাবকের অনুরোধে ১০ দিনের মধ্যে কিশোর ব্যবহারকারীর অ্যাকাউন্ট মুছে ফেলতে হবে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক পরিষেবা স্থগিত করল ভারত