ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

৩০ দিনের জন্য জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধে সম্মতি পুতিনের , তবে যুদ্ধ পুরোপুরি থামবে না

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 160

ছবি সংগৃহীত

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে সাময়িকভাবে হামলা বন্ধ করতে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। মঙ্গলবার (১৮ মার্চ) দুই নেতার দীর্ঘ আড়াই ঘণ্টার ফোনালাপ শেষে ক্রেমলিন ও হোয়াইট হাউসের পৃথক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন, এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তি চুক্তির পথে একটি বড় অগ্রগতি হবে। তবে পুতিনের আপত্তিতে সে আশায় আপাতত পানি ঢেলে গেছে। ফোনালাপে পুতিন বলেন, যুদ্ধবিরতি কার্যকরের জন্য ইউক্রেনকে দেওয়া বিদেশি সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করতে হবে। এর আগে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা রাশিয়ার এমন দাবি বারবার প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন  গাজার স্কুলে ইসরাইলের বোমা হামলা, নিহত অন্তত ২০

এদিকে হোয়াইট হাউস জানায়, ট্রাম্প-পুতিন আলোচনার পর দ্রুতই কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতি কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থায়ী শান্তি আলোচনাও শুরু হতে পারে। তবে আগামী রোববার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় ইউক্রেনের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়।

ক্রেমলিন জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে আলোচনার পরই পুতিন রুশ বাহিনীকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা আপাতত স্থগিত করার নির্দেশ দিয়েছেন। তবে তিনি আশঙ্কা করছেন, অস্থায়ী যুদ্ধবিরতিকে কৌশল হিসেবে ব্যবহার করে ইউক্রেন আবারও সেনা সমাবেশের সুযোগ নিতে পারে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা ৩০ দিনের জন্য জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের প্রস্তাবকে স্বাগত জানাচ্ছেন। তবে তিনি অভিযোগ করেন, রাশিয়া মঙ্গলবার গভীর রাতে কিয়েভসহ অন্যান্য অঞ্চলে ৪০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে।

ট্রাম্প ফক্স নিউজকে জানান, পুতিনের সঙ্গে আলোচনায় ইউক্রেনের সামরিক সহায়তার প্রসঙ্গ তোলা হয়নি। আপাতত আংশিক যুদ্ধবিরতিতে কিছুটা আশার আলো দেখা গেলেও দীর্ঘস্থায়ী সমঝোতার প্রশ্নটি থেকেই যাচ্ছে অনিশ্চিত।

নিউজটি শেয়ার করুন

৩০ দিনের জন্য জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধে সম্মতি পুতিনের , তবে যুদ্ধ পুরোপুরি থামবে না

আপডেট সময় ১০:০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে সাময়িকভাবে হামলা বন্ধ করতে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। মঙ্গলবার (১৮ মার্চ) দুই নেতার দীর্ঘ আড়াই ঘণ্টার ফোনালাপ শেষে ক্রেমলিন ও হোয়াইট হাউসের পৃথক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন, এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তি চুক্তির পথে একটি বড় অগ্রগতি হবে। তবে পুতিনের আপত্তিতে সে আশায় আপাতত পানি ঢেলে গেছে। ফোনালাপে পুতিন বলেন, যুদ্ধবিরতি কার্যকরের জন্য ইউক্রেনকে দেওয়া বিদেশি সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করতে হবে। এর আগে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা রাশিয়ার এমন দাবি বারবার প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন  সৌদি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, পুতিনের সঙ্গে শিগগিরই সাক্ষাৎয়ের ঘোষণা ট্রাম্পের