ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস স্পেনের পথে ২৭ দিনের সমুদ্রযাত্রা, ৮৩ জনের প্রাণহানি স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২০০-এর বেশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 483

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নারী ও শিশুসহ ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিস। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ভোর থেকে গাজার বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। বিশেষ করে গাজার উত্তরাঞ্চল, গাজা শহর, দেইর আল-বালাহ, খান ইউনিস এবং রাফাহ-তে হামলার মাত্রা ছিল ভয়াবহ। দক্ষিণ গাজা উপত্যকাও ছিল ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোনের নিশানায়।

আরও পড়ুন  মরক্কোয় গাজা নিয়ে উত্তাল জনস্রোত: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে ফুঁসে উঠলো রাবাত

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে পুরো গাজা কেঁপে উঠেছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন। চিকিৎসাকেন্দ্রগুলোতে আহতদের উপচে পড়া ভিড় দেখা গেছে, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ (পিআইজে) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনা ব্যর্থ করতে চায় এবং গাজার সাধারণ মানুষকে ভয়াবহ যুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু সরকার রাজনৈতিকভাবে চাপে থাকায় যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছে।

পিআইজে-এর এক মুখপাত্র বলেন, ‘নেতানিয়াহু রক্তপিপাসু নাজি শাসকের মতো কাজ করছেন। তিনি নতুন করে হামলার মাধ্যমে সুবিধা আদায়ের চেষ্টা করছেন, কিন্তু বাস্তবে এতে কিছুই অর্জিত হবে না কূটনৈতিকভাবে, না সামরিকভাবে।’

সংগঠনটি আরও জানায়, ‘১৫ মাস ধরে চলা এই লড়াইয়ে নেতানিয়াহু চরমভাবে ব্যর্থ হয়েছেন। নতুন করে হামলা চালিয়েও তিনি সফল হতে পারবেন না। কারণ ফিলিস্তিনি জনগণ প্রতিরোধ আন্দোলনের পাশে রয়েছে।’
এদিকে আন্তর্জাতিক মহল গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতি পুনর্বহাল করা প্রয়োজন।’

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২০০-এর বেশি

আপডেট সময় ১০:৫৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নারী ও শিশুসহ ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিস। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ভোর থেকে গাজার বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। বিশেষ করে গাজার উত্তরাঞ্চল, গাজা শহর, দেইর আল-বালাহ, খান ইউনিস এবং রাফাহ-তে হামলার মাত্রা ছিল ভয়াবহ। দক্ষিণ গাজা উপত্যকাও ছিল ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোনের নিশানায়।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫২ হাজার