ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এপস্টেইন ইস্যু ও ব্যক্তিগত আক্রমণ: সাক্ষাৎকারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের টস জিতে বোলিংয়ে বাংলাদেশ: মিরপুরের উইকেটে বড় সংগ্রহের চ্যালেঞ্জ কিউইদের সামনে ফিলিস্তিনের স্থানীয় নির্বাচনে আব্বাসপন্থিদের বিশাল জয়: গাজায় দীর্ঘ ২০ বছর পর ভোট ইনডোর নেটওয়ার্ক সমস্যা সমাধানে তরঙ্গ বরাদ্দ পাচ্ছেন মোবাইল অপারেটররা যশোরে ঐতিহাসিক ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু: উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন এমপি আমির হামজা মাধবদীতে প্রেমঘটিত বিরোধে যুবককে কুপিয়ে জখম: পাল্টা হামলায় ৪ ঘরে অগ্নিসংযোগ বৃষ্টি দিয়ে সকাল শুরু: ঢাকায় আজ দমকা হাওয়ার পূর্বাভাস বক্স অফিসে বাজিমাত মাইকেলের বায়োপিক মানহানি মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে মুফতি আমির হামজা

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর তাণ্ডব: নিহত ৩৪, বহু ঘরবাড়ি বিধ্বস্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 232

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত ৩৪ জন প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এই ঝড়ে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে লাখো মানুষ।

টর্নেডোর সবচেয়ে ভয়াবহ আঘাত হেনেছে কানসাসে, যেখানে প্রাণ গেছে ৮ জনের। বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৫টির বেশি যানবাহন। পাওয়ারআউটেজ ট্রাকারের তথ্য অনুযায়ী, শনিবার (১৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত মিশিগান, মিসৌরি ও ইলিনয়সহ পাঁচটি রাজ্যের অন্তত ১ লাখ ৭০ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে খেলতে আপত্তি ইরানের, ভেন্যু পরিবর্তনের প্রস্তাব

মিসিসিপির গভর্নর জানিয়েছেন, রাজ্যটিতে টর্নেডোর আঘাতে ছয়জনের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, এ অঞ্চলে আরও টর্নেডোর আঘাত হানতে পারে। পূর্ব লুইজিয়ানা, পশ্চিম জর্জিয়া, মধ্য টেনেসি ও পশ্চিম ফ্লোরিডার প্যানহ্যান্ডেলেও টর্নেডোর সম্ভাবনার কথা জানানো হয়েছে।

টর্নেডোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিসেবা (এনডব্লিউএস) পূর্বাঞ্চলীয় লুইজিয়ানা, মধ্য মিসিসিপি, পশ্চিম টেনেসি, আলাবামা ও আরকানসাসের কিছু এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, এই বন্যা প্রাণঘাতী হতে পারে।

শনিবার রাতে আলাবামার ওপর দিয়ে একাধিক টর্নেডো বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবাসংস্থাগুলো কাজ করছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর তাণ্ডব: নিহত ৩৪, বহু ঘরবাড়ি বিধ্বস্ত

আপডেট সময় ০৪:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত ৩৪ জন প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এই ঝড়ে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে লাখো মানুষ।

টর্নেডোর সবচেয়ে ভয়াবহ আঘাত হেনেছে কানসাসে, যেখানে প্রাণ গেছে ৮ জনের। বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৫টির বেশি যানবাহন। পাওয়ারআউটেজ ট্রাকারের তথ্য অনুযায়ী, শনিবার (১৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত মিশিগান, মিসৌরি ও ইলিনয়সহ পাঁচটি রাজ্যের অন্তত ১ লাখ ৭০ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সহায়তা কার্যক্রম স্থগিত, বাংলাদেশেও ইউএসএইডের কার্যক্রম বন্ধ