ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৩১, হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান রাশিয়ার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 435

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। রাশিয়া এই হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। খবর আলজাজিরার।

মার্কিন হামলার পরই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেন এবং সকল পক্ষকে সংলাপে আসার আহ্বান জানান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ল্যাভরভ স্পষ্টভাবে হামলা বন্ধের আহ্বান জানান এবং রাজনৈতিক সমাধানের গুরুত্বের ওপর জোর দেন।

আরও পড়ুন  ইউক্রেনকে ছাড়াই সৌদি আরবে শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া!

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ হুতিদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি লেখেন, “তোমাদের সময় শেষ, আজ থেকেই হামলা বন্ধ করতে হবে। যদি না করো, তাহলে তোমাদের ওপর নরকের আগুন ঝরবে, যা আগে কখনো দেখোনি।” এর পরপরই যুক্তরাষ্ট্র হুতিদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ট্রাম্প প্রশাসনের অধীনে এটি হুতিদের ওপর সবচেয়ে বড় সামরিক আক্রমণ বলে মনে করা হচ্ছে।

রোববার হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, মার্কিন হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১০১ জন আহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

হুতিদের রাজনৈতিক ব্যুরো এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়ে এক বিবৃতিতে জানায়, “আমাদের সশস্ত্র বাহিনী মার্কিন আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।” হুতিদের পক্ষ থেকে প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপেরও ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগের মধ্যেই ইয়েমেনের এই সংঘাত আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৩১, হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান রাশিয়ার

আপডেট সময় ০৪:৩৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। রাশিয়া এই হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। খবর আলজাজিরার।

মার্কিন হামলার পরই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেন এবং সকল পক্ষকে সংলাপে আসার আহ্বান জানান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ল্যাভরভ স্পষ্টভাবে হামলা বন্ধের আহ্বান জানান এবং রাজনৈতিক সমাধানের গুরুত্বের ওপর জোর দেন।

আরও পড়ুন  কাশ্মীরে রক্তাক্ত হামলা: মোদিকে ট্রাম্পের ফোন, সন্ত্রাস দমনে ভারতের পাশে যুক্তরাষ্ট্র