১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
আমাদের সাইবার টিম তাদের গলা টিপে ধরেছে: জামায়াত আমির নবাবগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, জামায়াত কর্মী গুরুতর আহত যুক্তরাষ্ট্র নিজেদের জন্য ভেনেজুয়েলায় তেল উত্তোলনের নিয়ম সহজ করছে কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াইফাই সেবা চালু ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী ডা.শফিকুর রহমান: আমির হামজা দুই বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী মিতু ‘গুপ্ত দলের’ লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু

ইংলিশ চ্যানেলে পার হয়ে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী ঢল: ২০২৫ সালে নতুন রেকর্ডের শঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 118

ছবি সংগৃহীত

ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসনের প্রবণতা একে একে নতুন রেকর্ড সৃষ্টি করছে। ২০২৫ সালের প্রথম তিন মাসেই চার হাজারেরও বেশি মানুষ ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করেছে। বিশেষ করে মার্চ মাসের প্রথম ৯ দিনেই যুক্তরাজ্যে পৌঁছেছে ২ হাজার ৭৫ জন অভিবাসী। যদি যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে ‘রোডম্যাপ চুক্তি’ বাস্তবায়ন না হয়, তাহলে ধারণা করা হচ্ছে, এই বছরের শেষ নাগাদ ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী ইংলিশ চ্যানেল পার করে যুক্তরাজ্যে পৌঁছাতে পারে।

অভিবাসনের এই ধারাকে ঠেকাতে যুক্তরাজ্য ও ফ্রান্স গত ৬ মার্চ একটি নতুন ‘রোডম্যাপ’ চুক্তি সই করেছে, যা মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু অতীতের অভিজ্ঞতা অনুযায়ী, এমন পদক্ষেপের বাস্তব ফলাফল শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

বিশ্লেষকরা সতর্ক করছেন, চলতি বছর এই প্রবাহ অব্যাহত থাকলে, ২০২৫ সালে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে অভিবাসীদের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে, যা অতীতে কখনো হয়নি। ইতোমধ্যেই ৯ মার্চ একদিনে ৪টি নৌকায় ২৩৭ জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছে। পূর্ববর্তী ২ মার্চ, একদিনেই ৫৯২ জন পৌঁছেছে চ্যানেল পার করে।

লিংকন চেম্বারস সলিসিটরের প্রিন্সিপাল ব্যারিস্টার নাজির আহমেদ জানিয়েছেন, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ নৌকায় করে ফ্রান্সের মাধ্যমে যুক্তরাজ্যে প্রবেশ করছে। প্রতিবছর এ প্রবাহ বাড়ছে, এবং এতে দেশটির জনসংখ্যা ও অর্থনীতিতে ব্যাপক চাপ পড়ছে, বিশেষত বিদ্যালয়, হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবায়।

অভিবাসন বিশ্লেষক ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান মন্তব্য করেন, “এই পরিস্থিতির প্রভাব দেশের জনসংখ্যায় ইতিবাচক প্রভাব ফেলবে না, বরং সমাজের বিভিন্ন ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।”

নতুন চুক্তির বাস্তবায়ন কী আসলেই এই অভিবাসন সংকট থামাতে পারবে, নাকি ২০২৫ সালে ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের সংখ্যা আরও বেড়ে যাবে? এই প্রশ্ন এখন বড় সংকটে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইংলিশ চ্যানেলে পার হয়ে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী ঢল: ২০২৫ সালে নতুন রেকর্ডের শঙ্কা

আপডেট সময় ০৩:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫