ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

সৌদি আরবে কঠোর অভিযানে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 186

ছবি সংগৃহীত

সৌদি আরবে বসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে পরিচালিত এই ব্যাপক অভিযানে হাজারো অভিবাসী আটকের পাশাপাশি সীমান্ত অতিক্রমের চেষ্টাকারীদেরও ধরা হয়েছে।

সৌদি গণমাধ্যম আরব নিউজ-এর প্রতিবেদনে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে এ অভিযান চালানো হয়। অভিযানে মোট ২০ হাজার ৭৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৮৭১ জনকে আবাসিক ব্যবস্থা লঙ্ঘনের অভিযোগে, তিন হাজার ৫১৭ জনকে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে এবং তিন হাজার ৩৬১ জনকে শ্রম আইন ভঙ্গের কারণে আটক করা হয়েছে।

আরও পড়ুন  কাল থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা প্রস্তুতি সৌদি আরবের

এছাড়া, সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে এক হাজার ৫১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনি, ৫৪ শতাংশ ইথিওপীয় এবং তিন শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একইসঙ্গে বেআইনিভাবে দেশত্যাগের চেষ্টা করার অভিযোগে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের মধ্যে ১১ হাজার ৪৬৯ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্যদিকে, সৌদি আরবে অবৈধ প্রবেশ বা বসবাস রোধে দেশটির সীমান্ত রক্ষা বাহিনী অভিযান আরও জোরদার করেছে।

দেশটিতে অবৈধ অভিবাসন রোধে প্রতিনিয়ত কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে, শ্রম আইন লঙ্ঘন, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সৌদি সরকার।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, যারা অবৈধ অভিবাসীদের সহায়তা করবে কিংবা লুকিয়ে রাখতে সহায়তা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি মোটা অঙ্কের জরিমানার পাশাপাশি কারাদণ্ডেরও বিধান রয়েছে।

সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য এ ধরনের অভিযান নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ের এই ব্যাপক ধরপাকড় অনেক অভিবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, যারা কাজের খোঁজে দেশটিতে প্রবেশের চেষ্টা করছেন বা অনিয়মতান্ত্রিকভাবে বসবাস করছেন, তাদের জন্য আরও কঠিন সময় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে কঠোর অভিযানে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

সৌদি আরবে বসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে পরিচালিত এই ব্যাপক অভিযানে হাজারো অভিবাসী আটকের পাশাপাশি সীমান্ত অতিক্রমের চেষ্টাকারীদেরও ধরা হয়েছে।

সৌদি গণমাধ্যম আরব নিউজ-এর প্রতিবেদনে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে এ অভিযান চালানো হয়। অভিযানে মোট ২০ হাজার ৭৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৮৭১ জনকে আবাসিক ব্যবস্থা লঙ্ঘনের অভিযোগে, তিন হাজার ৫১৭ জনকে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে এবং তিন হাজার ৩৬১ জনকে শ্রম আইন ভঙ্গের কারণে আটক করা হয়েছে।

আরও পড়ুন  গ্রেপ্তার আতঙ্কে নিউইয়র্কে লুকিয়ে অবৈধ বাংলাদেশিরা, জনশূন্য বাঙালি রেস্টুরেন্ট