ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২

যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 487

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র, বিশ্বের অন্যান্য দেশের মতো, অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। তবে কতজন বাংলাদেশি এই পরিস্থিতিতে আছেন এবং কবে থেকে তাঁদের ফেরত পাঠানো হবে, তা এখনও স্পষ্ট করেনি মার্কিন প্রশাসন।

ঢাকা ও ওয়াশিংটনে কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ ও সম্মানজনকভাবে ফেরত পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে গত মাসে ঢাকায় মার্কিন দূতাবাস বাংলাদেশ সরকারের কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। সেখানে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কিত আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন  ইউক্রেনের জন্য অস্ত্র সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র, উদ্বেগ বাড়ছে প্রতিরক্ষায়

সরকারি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নিতে অনুরোধ করেছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে এই প্রক্রিয়া সুশৃঙ্খল এবং সম্মানজনক হয়। অর্থাৎ, বাংলাদেশি নাগরিকদের হাতকড়া পরিয়ে, অপমানজনকভাবে ফেরত না পাঠানো হয়, সেজন্য যুক্তরাষ্ট্রকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

এদিকে, গত বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকটির সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বাংলাদেশ চায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অপমানজনক কোনো পদক্ষেপ না নেওয়া হোক।

মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে তিনটি রাজ্যে অবৈধ বাংলাদেশিদের সংখ্যা বেশি থাকতে পারে নিউইয়র্ক, নিউ জার্সি, এবং কানেটিকাট। তবে, পরিসংখ্যান এখনও নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর হোমল্যান্ড সিকিউরিটি, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন, এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এই বিষয়টি তদারকি করছে। বাংলাদেশের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের সম্মানজনকভাবে ফিরিয়ে আনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের আশ্বাস মিলেছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু

আপডেট সময় ০৩:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্র, বিশ্বের অন্যান্য দেশের মতো, অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। তবে কতজন বাংলাদেশি এই পরিস্থিতিতে আছেন এবং কবে থেকে তাঁদের ফেরত পাঠানো হবে, তা এখনও স্পষ্ট করেনি মার্কিন প্রশাসন।

ঢাকা ও ওয়াশিংটনে কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ ও সম্মানজনকভাবে ফেরত পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে গত মাসে ঢাকায় মার্কিন দূতাবাস বাংলাদেশ সরকারের কাছে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। সেখানে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কিত আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন  যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা মানতে নারাজ ভারত, বিপরীতে ট্রাম্পকে ধন্যবাদ পাকিস্তানের