ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

উত্তরাখণ্ডে তুষারধসে ৫৭ শ্রমিক আটকা, ১৬ জনকে উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 162

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার মানা গ্রামে তুষারধসের শিকার হয়েছেন ৫৭ জন শ্রমিক। তাদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, এখনও ৪১ জন তুষারস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

এই শ্রমিকরা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সড়ক নির্মাণ ও মেরামতকারী সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশনের (ব্রো) কর্মী। শুক্রবার দুপুর ১২টার দিকে তুষারধসের ঘটনা ঘটে।

আরও পড়ুন  উত্তরাখণ্ডে তুষারধসের আঘাতে নিহত ৪, এখনো নিখোঁজ ৫ - উদ্ধার অভিযানে হেলিকপ্টার

চামোলি জেলা হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান বদ্রীনাথের অবস্থান। টানা তুষারপাতের কারণে তীর্থস্থানের বিভিন্ন সড়ক থেকে তুষার সরানোর কাজ চলছে। একই সময়ে, মানা গ্রামের সড়ক থেকে তুষার সরানোর কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

উত্তরাখণ্ড রাজ্য পুলিশের মহাপরিচালক দীপম সেথ সাংবাদিকদের জানিয়েছেন, ধস ঘটার পর দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হয়েছে, তবে পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আবহাওয়া। মানা ও তার চারপাশের এলাকায় খারাপ আবহাওয়া, তুষারপাত ও ঝোড়ো হাওয়া বইছে। তুষারস্তুপের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।”

উদ্ধার হওয়া ১৬ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে, তবে উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। শ্রমিকদের জন্য কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে, কিন্তু রাস্তাঘাট বন্ধ থাকায় সেগুলো পৌঁছাতে পারছে না। ঝড়ো হাওয়া ও তুষারপাতের কারণে হেলিকপ্টার পাঠাতেও সমস্যা হচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সূত্র: এনডিটিভি ওয়ার্ল্ড

নিউজটি শেয়ার করুন

উত্তরাখণ্ডে তুষারধসে ৫৭ শ্রমিক আটকা, ১৬ জনকে উদ্ধার

আপডেট সময় ০৭:৩০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫