ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিক্ষোভের আগেই আটক ধ্রুব রাঠি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 42

ছবি সংগৃহীত

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-তে তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে নিউজ১৮।

নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে সিজেপির ডাকা বিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল ধ্রুব রাঠির। তবে কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই তাঁকে আটক করে পুলিশ।

আরও পড়ুন  ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির আগে ফের আটক তেলাপোকা নেতা অভিজিৎ

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা ৪৮ মিনিটের দিকে দিল্লি পুলিশের একটি দল ধ্রুব রাঠির বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁর মা দরজা খুলে দেন। গুরগাঁওয়ের সেক্টর ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারে পরিবারের সঙ্গে বসবাস করেন এই ইউটিউবার।

নিউজ১৮-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ধ্রুব রাঠির বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য জড়ো হয়েছিলেন।

তবে ধ্রুব রাঠিকে আটকের সুনির্দিষ্ট কারণ এবং তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

বিক্ষোভের আগেই আটক ধ্রুব রাঠি

আপডেট সময় ১২:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-তে তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে নিউজ১৮।

নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে সিজেপির ডাকা বিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল ধ্রুব রাঠির। তবে কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই তাঁকে আটক করে পুলিশ।

আরও পড়ুন  জাসদ কার্যালয়ে বৈঠক, আ: লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক