ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সিরিয়ার জন্য মার্কিন অস্ত্র কেনার পথ খুলল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 41

ছবি সংগৃহীত

দীর্ঘদিন পর সিরিয়ার নতুন সরকারের ওপর থেকে সামরিক বিধিনিষেধ শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে মার্কিন অস্ত্র বিক্রির নিষিদ্ধ তালিকা থেকে সিরিয়াকে বাদ দেওয়া হয়েছে। এখন থেকে সিরিয়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার সুযোগ পাবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যসংক্রান্ত নিয়মকানুন সংশোধনের বিষয়টি জানায়।

আরও পড়ুন  মার্কিন রেস্তোরাঁয় ভয়াবহ বন্দুক হামলা: শঙ্কা বাড়ছে হতাহতের

নতুন সিদ্ধান্তের আগে সিরিয়ার কাছে অস্ত্র বিক্রির যেকোনো প্রস্তাব সরাসরি বাতিল করা হতো। সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন সিরিয়ার পক্ষ থেকে আবেদন করা হলে তা বিবেচনা করবে ওয়াশিংটন।

সিরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া একাধিক পদক্ষেপের মধ্যে এটিও একটি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বছরের আগস্টে সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে ইন্ধনদাতা’ দেশের তালিকা থেকেও বাদ দেওয়া হয়। দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকার পর দামেস্কে আবার দূতাবাস চালুর পরিকল্পনাও করছে যুক্তরাষ্ট্র।

সিরিয়াকে মার্কিন অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়ার পর এখন সাতটি দেশ পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। দেশগুলো হলো—চীন, উত্তর কোরিয়া, ইরান, কিউবা, বেলারুশ, মিয়ানমার ও ভেনেজুয়েলা।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই বছর আগে সাবেক মার্কিন-বিরোধী প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার দায়িত্ব নেন সাবেক বিদ্রোহী নেতা আহমদ আল-শারা। তার সরকারের নেওয়া নতুন নীতি ও পদক্ষেপের পর ট্রাম্প প্রশাসন ধাপে ধাপে সিরিয়ার ওপর থাকা বিভিন্ন অর্থনৈতিক ও সামরিক বিধিনিষেধ তুলে নিচ্ছে।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং আইএস জঙ্গিগোষ্ঠীর পুনরুত্থান ঠেকাতে নতুন সিরীয় সরকারের ওপর যুক্তরাষ্ট্র আস্থা রাখছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সিরিয়ার জন্য মার্কিন অস্ত্র কেনার পথ খুলল

আপডেট সময় ০৫:২৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

দীর্ঘদিন পর সিরিয়ার নতুন সরকারের ওপর থেকে সামরিক বিধিনিষেধ শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে মার্কিন অস্ত্র বিক্রির নিষিদ্ধ তালিকা থেকে সিরিয়াকে বাদ দেওয়া হয়েছে। এখন থেকে সিরিয়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার সুযোগ পাবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যসংক্রান্ত নিয়মকানুন সংশোধনের বিষয়টি জানায়।

আরও পড়ুন  সিরিয়ার নতুন চুক্তি: শান্তির পথে একধাপ এগিয়ে