ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

অবতরণের সময় রানওয়েতে ঠেকল বিমানের লেজ, অল্পের জন্য রক্ষা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 46

ছবি : সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইন্ডিগোর একটি বিমানের লেজ রানওয়েতে ঠেকে যায়। তবে এ ঘটনায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বিমানের কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

রোববার সকাল পৌনে ৯টার দিকে আসামের গুয়াহাটি থেকে বেঙ্গালুরুর উদ্দেশে উড়াল দেয় বিমানটি। দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এটি বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছায়।

আরও পড়ুন  ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন আশার আলো দেখছে বিএনপি, ড. ইউনূস ও মোদির সাক্ষাৎ নতুন আশার দ্বার খুলেছে: মির্জা ফখরুল

প্রথমবার অবতরণের চেষ্টা সফল না হওয়ায় বিমানটি আবার ওপরে উঠে যায়। তখনই এর পেছনের অংশ রানওয়েতে লেগে যায়। পরে দ্বিতীয়বারের চেষ্টায় বিমানটি নিরাপদে অবতরণ করে। যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে বিমান থেকে নামেন।

ইন্ডিগো জানিয়েছে, অবতরণের সময় বেঙ্গালুরুতে ঝড়ো বাতাস ছিল। এর মধ্যেই বিমানটির লেজ রানওয়ের সঙ্গে অস্বাভাবিকভাবে ধাক্কা খায়। ঘটনার পর বিমানটির উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে এবং সেটি পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই বিমানটি আবার চালু করা হবে।

বিমানটি বন্ধ থাকায় যাত্রীদের সেবা স্বাভাবিক রাখতে বেঙ্গালুরু–কোয়েম্বাটোর রুটে বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় বেঙ্গালুরু বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কোনো সমস্যা হয়নি।

ঘটনাটি তদন্ত করছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। কেন বিমানের লেজ রানওয়েতে ঠেকেছে এবং ঝড়ো বাতাস এর পেছনে কোনো ভূমিকা রেখেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

অবতরণের সময় রানওয়েতে ঠেকল বিমানের লেজ, অল্পের জন্য রক্ষা

আপডেট সময় ১০:০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬