ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ রেমিট্যান্স, জানুয়ারিতে প্রবাসী আয় ২১৮ কোটি ডলার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 328

ছবি সংগৃহীত

চলতি বছরের জানুয়ারিতে প্রবাসী আয় পাঠানোর শীর্ষস্থানে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, বছরের প্রথম মাসেই যুক্তরাষ্ট্র থেকে এসেছে সর্বাধিক রেমিট্যান্স।

গত জানুয়ারিতে দেশে প্রবাসীরা মোট ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র একাই পাঠিয়েছে ৪০ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার, যা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি।

আরও পড়ুন  ২৫ বছর পর প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে সিরিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী

রেমিট্যান্স প্রেরণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যেখান থেকে এসেছে ২৭ কোটি ৩৪ লাখ ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব, যা থেকে এসেছে ২৭ কোটি ১ লাখ ৬০ হাজার ডলার। এরপর সংযুক্ত আরব আমিরাত (২৪ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ডলার), মালয়েশিয়া (১৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার), কুয়েত (১৩ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ডলার), ইতালি (১৩ কোটি ১০ লাখ ডলার), ওমান (১২ কোটি ৬৯ লাখ ২০ হাজার ডলার), কাতার (৯ কোটি ৬৪ লাখ ৪০ হাজার ডলার) এবং সিঙ্গাপুর (৬ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার) থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দেশে এসেছে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা বৈধ চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানোর প্রতি আগ্রহী হচ্ছেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে। বিশেষজ্ঞদের মতে, অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় রেমিট্যান্স প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ রেমিট্যান্স, জানুয়ারিতে প্রবাসী আয় ২১৮ কোটি ডলার

আপডেট সময় ১১:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

চলতি বছরের জানুয়ারিতে প্রবাসী আয় পাঠানোর শীর্ষস্থানে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, বছরের প্রথম মাসেই যুক্তরাষ্ট্র থেকে এসেছে সর্বাধিক রেমিট্যান্স।

গত জানুয়ারিতে দেশে প্রবাসীরা মোট ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র একাই পাঠিয়েছে ৪০ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার, যা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি।

আরও পড়ুন  মাদুরোকে তাৎক্ষণিক পদত্যাগের বিনিময়ে সেফ এক্সিটের প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র