১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
ফিজি: প্রশান্ত মহাসাগরের হারানো রত্ন ‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত

নেতানিয়াহুর নীতির তীব্র সমালোচনায় বেন-গভির: ‘ইসরাইল মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 117

ছবি সংগৃহীত

গাজা নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, নেতানিয়াহুর সিদ্ধান্ত ইসরাইলকে ‘মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’ বানিয়ে ফেলেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় এক রেডিও স্টেশনে দেওয়া সাক্ষাৎকারে কট্টর ডানপন্থি এই নেতা গাজায় চলমান যুদ্ধে নেতানিয়াহুর অবস্থানকে ‘নিষ্ক্রিয়’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘আমরা এমন পরিস্থিতিতে আছি, যেখানে শত্রুরা আমাদের নিয়ে উপহাস করছে, অথচ আমাদের সরকার এখনো বিষয়টি বুঝতে পারছে না।’’

বেন-গভির আরও বলেন, ‘‘আমি একমাত্র মন্ত্রী ছিলাম, যিনি গাজায় মানবিক সহায়তা পাঠানোর বিরোধিতা করেছিলাম। এই সহায়তা বন্ধ থাকলে গাজার পরিস্থিতি একদম বদলে যেত।’’

মার্কিন চাপের কাছে নতি স্বীকার করার জন্য নেতানিয়াহুকে দায়ী করে তিনি বলেন, ‘‘একটি স্বাধীন রাষ্ট্রকে বাইরের চাপে পরিচালিত হলে চলবে না। গাজায় জ্বালানি ও ত্রাণ পাঠানোর অনুমতি দিয়ে আমরা আসলে হামাসকেই সুবিধা দিচ্ছি।’’

তিনি গাজার ফিলিস্তিনিদের জন্য ‘স্বেচ্ছাসেবী অভিবাসন’ কর্মসূচি বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, ‘‘আমাদের এখনই এই কর্মসূচি শুরু করতে হবে। ইসরাইলের স্বার্থে সময় নষ্ট করা যাবে না।’’

গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের বিরোধিতা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন বেন-গভির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না সরকার হামাসকে সম্পূর্ণ নির্মূলের প্রতিশ্রুতি দিচ্ছে, ততক্ষণ তিনি সরকারে ফিরবেন না।

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহুর নীতির তীব্র সমালোচনায় বেন-গভির: ‘ইসরাইল মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’

আপডেট সময় ১১:২৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫