ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নেপালের বন্যা-ভূমিধসে বাংলাদেশের শোক সুড়ঙ্গে ড্রোন পাঠিয়েও সন্ধান পাওয়া যায়নি ৯৩ শ্রমিকের ‘দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি’: প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে মোদির ঘোষণা ভারত-বাংলাদেশের স্বার্থে সম্পর্ক বাড়াতে চায় চীনের ঝুঁকি বাড়ায় ভারতে ব্যবসা সম্প্রসারণে জাপানি কোম্পানিগুলো নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন: তথ্য উপদেষ্টা রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ ‘অন্তহীন যুদ্ধ’ থেকে সরে আসার আহ্বান, পুতিনকে মোদির বার্তা জার্মানিতে দ্বিতীয় উষ্ণতম গ্রীষ্ম, অতিরিক্ত গরমে প্রাণ গেল প্রায় ১৬ হাজার মানুষের

বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে বাংলাদেশ সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।

রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরার সময় বাংলাদেশ-বোয়িং চুক্তির বিষয়টি উল্লেখ করেন গোর।

তিনি বলেন, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি ‘অসাধারণ চুক্তি’ হয়েছে। এ চুক্তির আওতায় বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন  বছর শুরুর মাসেই ৫৫৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭

পোস্টে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ট্রাম্পের ভূমিকারও প্রশংসা করেন গোর। তার দাবি, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ট্রাম্পই ‘সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট’।

সার্জিও গোর বলেন, উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ এবং মার্কিন অর্থনীতিকে চাঙা করতে ট্রাম্প নিরলসভাবে কাজ করছেন।

বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের নতুন এই অর্ডারকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে তুলে ধরেছেন মার্কিন বিশেষ দূত।

সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আগের অর্ডারের বাইরে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, নতুন করে কতটি উড়োজাহাজ কেনা হবে, চুক্তির মোট মূল্য কত এবং সেগুলো কবে সরবরাহ করা হবে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সার্জিও গোর বর্তমানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন।

এর আগে গত ৩০ জুলাই তিন দিনের সফরে ঢাকায় এসেছিলেন সার্জিও গোর।

নিউজটি শেয়ার করুন

বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ

আপডেট সময় ১১:০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে বাংলাদেশ সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।

রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরার সময় বাংলাদেশ-বোয়িং চুক্তির বিষয়টি উল্লেখ করেন গোর।

তিনি বলেন, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি ‘অসাধারণ চুক্তি’ হয়েছে। এ চুক্তির আওতায় বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন  পাঁচ বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান