ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
‘সৌদি ও তুরস্ক ইতিবাচক মক্কা প্যাক্টে বাংলাদেশকে নিতে’ বাংলাদেশ-চীনের মধ্যে শুরু হচ্ছে কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি এক মিনিটের সিদ্ধান্তে বাঁচল ১,৬৪৩ শিক্ষার্থীর প্রাণ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত। নতুন মামলায় সাবেক রেলমন্ত্রীকে গ্রেফতার দেখানো হলো ‘বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করতে চায় সরকার’ অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে মার্টিনেজ ডিএমপির তিন ডিসি ও পাঁচ এডিসিকে বদলি ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

‘সৌদি ও তুরস্ক ইতিবাচক মক্কা প্যাক্টে বাংলাদেশকে নিতে’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 8

ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এই জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কোনো ঝুঁকি দেখছে না বলেও জানান তিনি।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হুমায়ুন কবির।

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগ দেওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।’

আরও পড়ুন  তুরস্কে বিরোধী দল লক্ষ্য করে পঞ্চম দফা ধরপাকড়, গ্রেপ্তার ৩০

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি চুক্তিভুক্ত দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। তারা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এদিকে রোববার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত সম্পর্কে রয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ও চীন কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে যাচ্ছে। তবে সংলাপের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

‘সৌদি ও তুরস্ক ইতিবাচক মক্কা প্যাক্টে বাংলাদেশকে নিতে’

আপডেট সময় ০৬:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এই জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কোনো ঝুঁকি দেখছে না বলেও জানান তিনি।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হুমায়ুন কবির।

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগ দেওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।’

আরও পড়ুন  ইসরাইলি হামলায় গুঁড়িয়ে গেল গাজার তুরস্ক-ফিলিস্তিন মৈত্রী হাসপাতাল