ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নেপালে বন্যায় ভেসে যাওয়া মরদেহ মিলছে ২৫০ মাইল দূরেও

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 56

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও বরফ-কাদার প্রায় ৭০ ফুট উঁচু ঢলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর দুর্যোগকবলিত এলাকা থেকে প্রায় ২৫০ মাইল দূরেও নিহতদের মরদেহ পাওয়া যাচ্ছে। গত বুধবার (২৬ আগস্ট) সকালে রাসুওয়া অঞ্চল ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখন পর্যন্ত ৫৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ।

প্রলয়ঙ্করী এই দুর্যোগে ভেসে যাওয়া মানুষের মরদেহ মূল ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কয়েকশ মাইল দূরে গিয়ে উদ্ধার হচ্ছে। রাসুওয়া থেকে প্রায় ২৫০ মাইল দূরের লুম্বিনি প্রদেশে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া নেপালের সীমান্তবর্তী ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশ ও বিহারেও তিনটি মরদেহ পাওয়া গেছে। এসব এলাকা দুর্যোগের মূল কেন্দ্র থেকে শতাধিক মাইল দূরে। আকস্মিক বন্যা ও বরফ-কাদার ঢলে গ্রামের পর গ্রাম তলিয়ে গিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

আরও পড়ুন  নোয়াখালীতে যুবলীগ কর্মীকে হত্যা, মরদেহ ফেলার সময় আটক ২

নিখোঁজদের সন্ধান এবং জীবিতদের উদ্ধারে নেপালজুড়ে সেনাবাহিনী ও পুলিশের অন্তত পাঁচ হাজার সদস্যের সমন্বয়ে অভিযান চলছে। তবে নতুন ঝুঁকি তৈরি হওয়ায় শুক্রবার (২৮ আগস্ট) উদ্ধার তৎপরতা সাময়িকভাবে স্থগিত রাখতে হয়।

ভূমিধস ও ধ্বংসাবশেষের কারণে উপত্যকার নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে দুটি নতুন হ্রদের সৃষ্টি হয়েছে। এসব হ্রদের পানি উপচে পড়লে পাহাড় বেয়ে নিচের দিকে নেমে এসে নতুন করে বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর পাশাপাশি রাসুওয়া উপত্যকার উঁচু এলাকায় অবস্থিত ত্রিশূলী বাজারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

নেপালে বন্যায় ভেসে যাওয়া মরদেহ মিলছে ২৫০ মাইল দূরেও

আপডেট সময় ০৮:৪৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যা ও বরফ-কাদার প্রায় ৭০ ফুট উঁচু ঢলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর দুর্যোগকবলিত এলাকা থেকে প্রায় ২৫০ মাইল দূরেও নিহতদের মরদেহ পাওয়া যাচ্ছে। গত বুধবার (২৬ আগস্ট) সকালে রাসুওয়া অঞ্চল ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখন পর্যন্ত ৫৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ।

প্রলয়ঙ্করী এই দুর্যোগে ভেসে যাওয়া মানুষের মরদেহ মূল ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কয়েকশ মাইল দূরে গিয়ে উদ্ধার হচ্ছে। রাসুওয়া থেকে প্রায় ২৫০ মাইল দূরের লুম্বিনি প্রদেশে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া নেপালের সীমান্তবর্তী ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশ ও বিহারেও তিনটি মরদেহ পাওয়া গেছে। এসব এলাকা দুর্যোগের মূল কেন্দ্র থেকে শতাধিক মাইল দূরে। আকস্মিক বন্যা ও বরফ-কাদার ঢলে গ্রামের পর গ্রাম তলিয়ে গিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

আরও পড়ুন  আর্জেন্টিনায় ভয়াবহ ঝড় ও বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০, বিপর্যস্ত বুয়েন্স আয়ার্স