ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ হুমকি ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা মেজর জেনারেল মহসেন রেজাই বলেছেন, ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক অবরোধ অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন অর্থনৈতিক স্বার্থে হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ হুমকিও দিয়েছেন এই কর্মকর্তা।

আরও পড়ুন  চাঁদের বৈদ্যুতিক মানচিত্রে ইরানের অংশগ্রহণ

আল-মানারকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবির বরাতে এসব কথা বলেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি রেজাই। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

রেজাই দাবি করেন, নেতানিয়াহুর কর্মকাণ্ড ইসরায়েলের অস্তিত্বের অবসানকে আরও কাছে নিয়ে এসেছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলেকে হত্যার কথিত ‘ইরানি পরিকল্পনা’ নিয়ে নেতানিয়াহু মিথ্যা তথ্য ছড়িয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

রেজাইয়ের দাবি, ট্রাম্পকে হত্যার ‘ইরানি চক্রান্ত’ নিয়ে ভুয়া খবর ছড়িয়ে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে আতঙ্কিত করেছেন এবং তার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব ফেলেছেন। ওই সংবাদের ভয়ে ট্রাম্পকে ‘ফুড ট্রাকের কর্মচারীর মতো’ এদিক-সেদিক ঘুরতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতি বিশেষ করে লেবাননকে কেন্দ্র করে নতুন পর্যায়ে প্রবেশ করতে পারে বলেও সতর্ক করেন রেজাই।

তিনি বলেন, লেবাননের দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে যেতে বাধ্য করা হবে। নতুন করে সংঘাত শুরু হলে ইরান তার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ভবিষ্যতের যুদ্ধ আগের সংঘাতগুলোর চেয়ে ভিন্ন হবে বলে দাবি করেন তিনি।

এদিকে তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার বিষয়েও সতর্ক করেছেন রেজাই। তিনি বলেন, ওয়াশিংটন অর্থনৈতিক চাপ বাড়ালে ইরান এর জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থে আঘাত হানবে।

রেজাইয়ের ভাষায়, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের দিকে ঝুঁকে পড়া তাদের সামরিক হামলার ব্যর্থতার প্রমাণ। অর্থনৈতিক উত্তেজনা বাড়ানোর যেকোনো উদ্যোগের জবাব ইরান দেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

অবরোধ অব্যাহত রাখাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র মুখোমুখি সংঘাত হিসেবে দেখছে ইরান বলেও মন্তব্য করেন রেজাই। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির সময় ইরান ৮০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে।

অবরোধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থকে ‘শতভাগ তীব্রতা ও শক্তি’ দিয়ে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করেন ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ হুমকি ইরানের

আপডেট সময় ০৭:০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা মেজর জেনারেল মহসেন রেজাই বলেছেন, ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক অবরোধ অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন অর্থনৈতিক স্বার্থে হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ হুমকিও দিয়েছেন এই কর্মকর্তা।

আরও পড়ুন  ২০২৬ সালের শুরুতে ইরানে গুরুত্বপূর্ণ রেলপথ নির্মাণ শুরু করবে রাশিয়া