ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 66

ছবি সংগৃহীত

ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের ‘বিশ্বাসের সংকট’ দূর করতে দুই দেশের সমন্বয়ে একটি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে ইরাক। সোমবার (২৪ আগস্ট) ইরাকি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরাকিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি এ তথ্য জানিয়েছেন।

কাসিম আল-আরাজি বলেন, বাগদাদের পক্ষ থেকে ইতোমধ্যে তেহরান ও রিয়াদ—উভয় দেশের সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন  ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি, স্বাক্ষর ১৯ জুন

ইরাকিয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ও সৌদি আরবের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো একে অপরের প্রতি গভীর অবিশ্বাস। বাগদাদ মনে করছে, যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাবের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান এই সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের দ্বিধা ও টানাপোড়েন কমানো সম্ভব হতে পারে।

ইরাকের পক্ষ থেকে প্রস্তাবটি তেহরান ও রিয়াদের কাছে উপস্থাপনের বিষয়টি এমন সময়ে সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক সম্পর্ক নিয়ে দেশগুলোর মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

আপডেট সময় ১২:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের ‘বিশ্বাসের সংকট’ দূর করতে দুই দেশের সমন্বয়ে একটি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে ইরাক। সোমবার (২৪ আগস্ট) ইরাকি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরাকিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি এ তথ্য জানিয়েছেন।

কাসিম আল-আরাজি বলেন, বাগদাদের পক্ষ থেকে ইতোমধ্যে তেহরান ও রিয়াদ—উভয় দেশের সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন  ইসরায়েল-ইরান সংঘাতে উত্তপ্ত বিশ্ববাজার, বেড়েছে জ্বালানি তেলের দাম