ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ভারতে নির্মাণাধীন টানেলে পানি ঢুকে ৭ শ্রমিকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 45

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মাণাধীন একটি টানেলে হঠাৎ প্রবল বেগে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যার এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও আরও তিন শ্রমিক টানেলের ভেতরে আটকে আছেন। আহত হয়েছেন কয়েকজন শ্রমিক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চামোলি জেলার পিপালকোটিতে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (টিএইচডিসি) একটি প্রকল্পের টানেলে নির্মাণকাজ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ বিপুল পরিমাণ কাদা-পানি ও ধ্বংসাবশেষ টানেলের ভেতরে ঢুকে পড়ে।

জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানান, পানির তীব্র স্রোতে বেশ কয়েকজন শ্রমিক টানেলের নির্গমন পথের দিকে ভেসে যান। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় টানেলের ভেতরে অন্তত ২৮ জন শ্রমিক কাজ করছিলেন।

আরও পড়ুন  গাজীপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

আটকে থাকা তিন শ্রমিককে উদ্ধারে ধ্বংসাবশেষ সরিয়ে তল্লাশি চালাচ্ছেন ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা।

স্থানীয় বিধায়ক লক্ষপত বুটোলা ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, পুরো প্রশাসনিক দল ঘটনাস্থলে রয়েছে এবং উদ্ধারকারী দলকে প্রয়োজনীয় সহায়তা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।

দুর্ঘটনার পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন।

মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের বেশিরভাগই ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের বাসিন্দা বলে জানানো হয়েছে। ওই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও অবহিত করেছেন তিনি।

চামোলি জেলায় গত কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর আগে সোমবার জেলার নীতি ভ্যালি এলাকায় পাহাড়ি নদীর পানির প্রবল স্রোতে একটি সেতু ভেসে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, কাদামিশ্রিত বিপুল পরিমাণ পানি প্রবল স্রোতে ধাতব সেতুটিতে আঘাত করে সেটি কয়েক সেকেন্ডের মধ্যেই ভাসিয়ে নিয়ে যায়। বৈরী আবহাওয়ার মধ্যেই নির্মাণাধীন টানেলে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে শ্রমিক হতাহতের এ ঘটনা ঘটল।

নিউজটি শেয়ার করুন

ভারতে নির্মাণাধীন টানেলে পানি ঢুকে ৭ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১০:৫০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মাণাধীন একটি টানেলে হঠাৎ প্রবল বেগে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যার এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও আরও তিন শ্রমিক টানেলের ভেতরে আটকে আছেন। আহত হয়েছেন কয়েকজন শ্রমিক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চামোলি জেলার পিপালকোটিতে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (টিএইচডিসি) একটি প্রকল্পের টানেলে নির্মাণকাজ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ বিপুল পরিমাণ কাদা-পানি ও ধ্বংসাবশেষ টানেলের ভেতরে ঢুকে পড়ে।

জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানান, পানির তীব্র স্রোতে বেশ কয়েকজন শ্রমিক টানেলের নির্গমন পথের দিকে ভেসে যান। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় টানেলের ভেতরে অন্তত ২৮ জন শ্রমিক কাজ করছিলেন।

আরও পড়ুন  বরকে বরণ করতে গিয়ে নড়াইলে মর্মান্তিক মৃত্যু