ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না চালালে, পাল্টা হামলা চালাবে না ইরান দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত: ইরান দেশের বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনায় সরকার: আইনমন্ত্রী রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, বহুমুখীকরণে জোর সরকারের সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেখ হাসিনার সঙ্গে সাহাবুদ্দিনের ফোনালাপের তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পেছনে নয়, কর্মসংস্থান তৈরির আহ্বান মির্জা ফখরুলের কোমর ভেঙে দুই বছর ধরে বিছানাবন্দি, বাঁচার আকুতি বৃদ্ধ সাইদুলের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত: ইরান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

রোববার, ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তবে একই সঙ্গে তিনি কূটনৈতিক প্রচেষ্টার জন্য প্রয়োজনীয় পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরএফ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘেই বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। তবে বর্তমানে তাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুন  নতুন সিরীয় সরকারের কর্মকর্তারা কাতার সফরের সময় আবারও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সাক্ষাৎকারে বাঘেই অভিযোগ করেন, আলোচনার জন্য প্রয়োজনীয় মৌলিক শর্তগুলো যুক্তরাষ্ট্র নিজেই লঙ্ঘন ও ধ্বংস করেছে। তার দাবি, সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র ওই হামলাকে ‘অবৈধ যুদ্ধ’ বলে আখ্যায়িত করেন এবং অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কূটনৈতিক উদ্যোগকে দুর্বল করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত: ইরান

আপডেট সময় ১০:০০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

রোববার, ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তবে একই সঙ্গে তিনি কূটনৈতিক প্রচেষ্টার জন্য প্রয়োজনীয় পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরএফ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘেই বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। তবে বর্তমানে তাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুন  ট্রাম্প-শি জিনপিং বৈঠক: বৈশ্বিক কূটনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত