ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

ইরানের তেল রপ্তানিতে ফের মার্কিন নিষেধাজ্ঞা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 49

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইরানের তেল রপ্তানির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ৮০টি স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। বুধবার, ৮ জুলাই প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক মার্কিন কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনাকে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ অগ্রহণযোগ্য হিসেবে দেখছে। তার ভাষ্য, এ ঘটনার জন্য ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। এর আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান একটি ভঙ্গুর সমঝোতার অংশ হিসেবে মার্কিন অর্থ বিভাগ গত মাসে ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির অনুমোদন দিয়েছিল। তবে মঙ্গলবার সেই অনুমোদন প্রত্যাহার করে সময়সীমা কমিয়ে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  হামলা অব্যাহত থাকলে সম্পর্কের ওপর প্রভাব পড়বে: ইরানকে সৌদির কড়া বার্তা

ব্রিটিশ নৌবাহিনী-সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালির ভেতরে ও আশপাশে তিনটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরপরই যুক্তরাষ্ট্র নতুন পদক্ষেপ নেয়। তবে হামলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং এ ঘটনার দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক মার্কিন কর্মকর্তা দাবি করেন, প্রাথমিক তথ্য-উপাত্তে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সর্বশেষ উত্তেজনা সত্ত্বেও ইরানের সঙ্গে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক হামলা ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক বোঝাপড়া আরও দুর্বল হয়ে পড়তে পারে। একই সঙ্গে পাল্টাপাল্টি পদক্ষেপ বৃহত্তর চুক্তি নিয়ে চলমান আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো।

ইরানের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস তেল রপ্তানি। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও দেশটি সাম্প্রতিক বছরগুলোতে প্রধানত চীনে তেল রপ্তানি বৃদ্ধি করেছে। ফলে দেশটির অর্থনীতিতে তেল খাতের গুরুত্ব আরও বেড়েছে।

রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

ইরানের তেল রপ্তানিতে ফের মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট সময় ১০:১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইরানের তেল রপ্তানির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ৮০টি স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। বুধবার, ৮ জুলাই প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক মার্কিন কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনাকে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ অগ্রহণযোগ্য হিসেবে দেখছে। তার ভাষ্য, এ ঘটনার জন্য ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। এর আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান একটি ভঙ্গুর সমঝোতার অংশ হিসেবে মার্কিন অর্থ বিভাগ গত মাসে ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির অনুমোদন দিয়েছিল। তবে মঙ্গলবার সেই অনুমোদন প্রত্যাহার করে সময়সীমা কমিয়ে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রকে দায়ী করে পরমাণু আলোচনা ‘অর্থহীন’: ইরান