ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

‘মানুষ তাকে ঘৃণা করে ভেবেছিলাম’—খামেনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি ও শোক প্রকাশ তাকে বিস্মিত করেছে। তার ভাষ্য, তিনি ধারণা করেছিলেন খামেনিকে ইরানের মানুষ ঘৃণা করে, তবে জানাজায় বিপুল জনসমাগম সেই ধারণার সঙ্গে মিলেনি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি ভেবেছিলাম মানুষ তাকে (খামেনি) ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি।’

সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, চাইলে জানাজায় উপস্থিত সবাইকে তিনি ‘নির্মূল’ করতে পারেন। তবে এমনটি করলে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন  ট্রাম্প ২.০ : বিশ্বে এর প্রভাব কেমন হতে পারে

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, জানাজার সময় দুই পক্ষ একে অপরের ওপর কোনো হামলা চালাবে না।

শনিবার (৪ জুলাই) রাজধানী তেহরানে অনুষ্ঠিত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষ অংশ নেন। সেখানে শোক প্রকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে ক্ষোভ এবং প্রতিশোধের আহ্বানও শোনা যায়।

জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা খামেনির মৃত্যুকে গভীর শোকের ঘটনা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

‘মানুষ তাকে ঘৃণা করে ভেবেছিলাম’—খামেনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্য

আপডেট সময় ১০:২৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি ও শোক প্রকাশ তাকে বিস্মিত করেছে। তার ভাষ্য, তিনি ধারণা করেছিলেন খামেনিকে ইরানের মানুষ ঘৃণা করে, তবে জানাজায় বিপুল জনসমাগম সেই ধারণার সঙ্গে মিলেনি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি ভেবেছিলাম মানুষ তাকে (খামেনি) ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি।’

সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, চাইলে জানাজায় উপস্থিত সবাইকে তিনি ‘নির্মূল’ করতে পারেন। তবে এমনটি করলে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন  ট্রাম্পের ইঙ্গিত: ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে আসতে পারেন পুতিন