ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

চীন সফরের শেষ দিনে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 64

ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার, ২৬ জুন ২০২৬, দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রীর চার দিনের চীন সফরের শেষ দিনে গ্রেট হল অব দ্য পিপলে এ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে ইতিবাচক ফলাফল অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন  জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

মাহদী আমিন আরও বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক ভবিষ্যতে কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে সরকার আশা করছে।

চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করছেন। প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টা।

সফরের অংশ হিসেবে শুক্রবার সকালে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া তিনি চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন।

নির্ধারিত কর্মসূচি শেষে শুক্রবার বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের।

এর আগে, রোববার, ২১ জুন ২০২৬, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। পরে সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নিতে চীনের দালিয়ান শহরে পৌঁছান। সেখানে দুই দিনের কর্মসূচি শেষে বুধবার, ২৪ জুন ২০২৬, বিকেলে বেইজিংয়ে যান তিনি।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

চীন সফরের শেষ দিনে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আপডেট সময় ০৯:০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

চীনের রাজধানী বেইজিংয়ে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার, ২৬ জুন ২০২৬, দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রীর চার দিনের চীন সফরের শেষ দিনে গ্রেট হল অব দ্য পিপলে এ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে ইতিবাচক ফলাফল অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন  চীনের পারমাণবিক শক্তি বৃদ্ধি, ২০৩০ সালের মধ্যে ১,০০০+ ওয়ারহেডের সম্ভাবনা