ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ইরানের বন্দরগামী জাহাজে অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 74

ছবি: সংগৃহীত

ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। তবে সমঝোতার শর্ত বাস্তবায়ন পর্যবেক্ষণে অঞ্চলটিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বহাল থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কমান্ড সেন্টকম।

বৃহস্পতিবার, ১৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ ও বহির্গমনকারী সব ধরনের নৌযানের ওপর কার্যকর থাকা অবরোধ তুলে নেওয়া হয়েছে।

আরও পড়ুন  পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মার্কিন বাহিনী এখন থেকে ইরানি বন্দরগামী বা সেখান থেকে ছেড়ে আসা জাহাজের চলাচলে বাধা দেবে না। তবে চুক্তির শর্ত মেনে চলা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো এলাকায় অবস্থান করবে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সমঝোতায় দুই দেশ সামরিক সংঘাত বন্ধ, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌ চলাচল পুনরুদ্ধার এবং ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়ে একমত হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র এপ্রিল মাসে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া নৌযানের ওপর অবরোধ আরোপ করেছিল। সেন্টকমের তথ্য অনুযায়ী, ওই অবরোধ কার্যকরের সময় শতাধিক বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছিল।

নতুন সমঝোতার আওতায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং অন্যান্য অমীমাংসিত বিষয়ে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে উভয় পক্ষ ৬০ দিনের আলোচনা প্রক্রিয়ায় অংশ নেবে বলে জানা গেছে।

পর্যবেক্ষকদের মতে, অবরোধ প্রত্যাহারের এ সিদ্ধান্ত আরব উপসাগর ও ওমান উপসাগর অঞ্চলের সামুদ্রিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং ভবিষ্যৎ আলোচনার অগ্রগতির ওপর পরিস্থিতির স্থায়িত্ব নির্ভর করবে।

নিউজটি শেয়ার করুন

ইরানের বন্দরগামী জাহাজে অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৯:৪৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। তবে সমঝোতার শর্ত বাস্তবায়ন পর্যবেক্ষণে অঞ্চলটিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বহাল থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কমান্ড সেন্টকম।

বৃহস্পতিবার, ১৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ ও বহির্গমনকারী সব ধরনের নৌযানের ওপর কার্যকর থাকা অবরোধ তুলে নেওয়া হয়েছে।

আরও পড়ুন  ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের